ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সহকারী প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার জালভোট দেওয়ায়

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৪৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে

সংগৃহিত ছবি

অনলাইন নিউজ-

ফেনী সদর উপজেলা পরিষদ নির্বাচনে পিটিআই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জালভোট দেওয়ায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার ও পোলিং কর্মকর্তাকে আটক করা হয়েছে। বুধবার (২৯ মে) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান তাদের আটক করেন।

প্রিসাইডিং কর্মকর্তা ও ছনুয়া উচ্চ বিদ্যলায়ের প্রধান শিক্ষক উজ্জল চন্দ্র দাস জানান, জালভোট দেওয়ায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ শাহআলম ও পোলিং কর্মকর্তা নাছির উদ্দিন মানিককে আটক করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। এ সময় মোটরসাইকেল প্রতীকের পোলিং এজেন্ট মানিককে পুলিশে সোপর্দ করা হয়। শাহআলমকে নির্বাচনী কার্যক্রম থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

সহকারী প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার জালভোট দেওয়ায়

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ফেনী সদর উপজেলার ১৪০ কেন্দ্রের ১ হাজার ৬৫টি বুথে ভোটার সংখ্যা ৪ লাখ ১৫ হাজার ৯৯৪ জন। সদরে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল (দোয়াত-কলম), অ্যাডভোকেট মনজুর আলম (মোটরসাইকেল), ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ.কে শহীদ উল্যাহ খোন্দকার (টিউবওয়েল), গোলাম কিবরিয়া (উড়োজাহাজ), মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুর্শিদা আক্তার (কলস), আঞ্জুমান আক্তার (প্রজাপতি) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

সহকারী প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার জালভোট দেওয়ায়

আপডেট সময় ০৩:৪৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪