ময়মনসিংহ , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জনগণের ভালোবাসায় সাড়া দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন তরুণ সমাজসেবক মোঃ আলম শেখ নওগাঁর পুলিশ সুপারের পত্নীতলা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন সখিপুরে সাংবাদিক লাঞ্ছনা মামলার মূল অভিযুক্ত গ্রেপ্তার জমি নিয়ে বিরোধের জেরে কানাইঘাটে পিতা-পুত্রের ওপর প্রতিপক্ষের হামলা, আহত ২, গ্রেফতার ১ কোটি টাকার প্রতারণা: সাদা স্লিপ দিয়ে হাওয়া ডাকঘর কর্মচারী! সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, এমন তথ্য নেই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জগন্নাথপুরে জাকজমকপূর্ণ নৌকা বাইচে জনস্রোত, সেমিফাইনাল শেষে স্থগিত ফাইনাল ঝালকাঠির বাসন্ডা বেইলি সেতু: ১০ বছর ধরে ‘ঝুঁকিপূর্ণ’, জোড়াতালিতে চলছে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বাই সাইকেলে ঘুরে ক্রাচে ভর করে পত্রিকা বিলি করে পূর্বধলার কাশেম
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

১৩০ কোটি টাকার কোকেন জব্দ শাহজালাল বিমানবন্দরে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০১:০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮.৬৬ কেজি কোকেনসহ গায়েনার এক যাত্রীকে আটক করা হয়েছে। জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে আসা ওই নারী যাত্রীর লাগেজ থেকে তিনটি প্লাস্টিকের জারের ভেতর থেকে ওই কোকেন উদ্ধার করা হয়। 

জব্দ করা মাদকের বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা। সোমবার গভীর রাতে এই যাত্রীকে আটক করা হয়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক সোনিয়া আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, ২৫ আগস্ট দিবাগত রাত ২টা ৩০ মিনিটে দোহা থেকে ঢাকাগামী কাতার এয়ারলাইন্সের কিউআর ৬৩৮ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান অবতরণের পর গোয়েন্দারা ফ্লাইটের ৩০এ সিটে বসা যাত্রী এম এস কারেন পেতুলা স্টাফলকে শনাক্ত করেন। পরে ইমিগ্রেশন সম্পন্ন করে যাত্রীকে ব্যাগেজসহ গ্রিন চ্যানেলে এনে স্ক্যানিং ও তল্লাশি করা হয়। এ সময় যাত্রীর লাগেজে তিনটি প্লাস্টিকের জার পাওয়া যায়। জারের ভেতর থেকে ২২ পিস ডিম্বাকৃতির ফয়েল মোড়ানো কোকেন উদ্ধার করা হয়।

আটক নারী যাত্রীকে পণ্যসহ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফৌজদারি মামলা ও কাস্টমস আইনে বিভাগীয় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের ভালোবাসায় সাড়া দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন তরুণ সমাজসেবক মোঃ আলম শেখ

১৩০ কোটি টাকার কোকেন জব্দ শাহজালাল বিমানবন্দরে

আপডেট সময় ০১:০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫