ময়মনসিংহ , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেত্রকোণায় জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত পূর্বধলায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬” উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চিকিৎসকের বরাত দিয়ে সার্জিসের হৃদয়বিদারক তথ্য: চিরতরে হারিয়ে গেছে আলিফের চোখের দৃষ্টি! রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা: গুঞ্জনের কেন্দ্রে কেন মির্জা ফখরুল? ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন সুপ্রিম কোর্টের বড় আপডেট: নির্দিষ্ট মামলা ছাড়া শ্যোন অ্যারেস্ট সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত টুথপেস্ট ছাড়াও যেসব পণ্যে রয়েছে মাইক্রোপ্লাস্টিক, শরীরের কী ক্ষতি করে? সিলেটে বড় চালান জব্দ: পরিত্যক্ত গুদাম থেকে উদ্ধার হলো অর্ধকোটি টাকার বিদেশি মদ রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে জামায়াতের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক নরসিংদীর শিবপুরে সাধারণ মানুষের আস্থা ও ভরসার প্রতীক কর্মকর্তা মোছাঃ ফারজানা ইয়াসমিন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কিম জং উন চীন সফরে কুচকাওয়াজে যোগ দিচ্ছেন

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:১৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী ৩ সেপ্টেম্বরের সামরিক কুচকাওয়াজে যোগ দেবেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ছয় বছর পর এটি তার প্রথম বেইজিং সফর।

বিবিসির খবরে বলা হয়েছে, চীন-জাপান যুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী উপলক্ষে ‘বিজয় দিবস’ কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ২৬ দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকার কথা রয়েছে।

৭০ মিনিটব্যাপী এই মহড়ার ওপর পশ্চিমা শক্তি ও আন্তর্জাতিক বিশ্লেষকদের নিবিড় নজর থাকবে। বেইজিংয়ের কেন্দ্রস্থলে আয়োজিত এই কুচকাওয়াজে শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের পাশে কিম জং উনের উপস্থিতি নিঃসন্দেহে আলোকচিত্রীদের জন্য বড় আকর্ষণ হবে। একই সঙ্গে এটি চীনা প্রেসিডেন্ট শির জন্য একটি কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হবে।

বিবিসি জানিয়েছে, সময়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। হোয়াইট হাউস ইঙ্গিত দিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প অক্টোবরের শেষে ওই অঞ্চলে সফরে যেতে পারেন এবং শির সঙ্গে বৈঠকের আগ্রহও প্রকাশ করেছেন। শি জিনপিং তার আগে কিম ও পুতিনের সঙ্গে আলোচনা সেরে নেবেন, যাতে বোঝানো যায় তাকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ২০১৯ সালে শেষবার বেইজিং গিয়েছিলেন। তখন চীন-উত্তর কোরিয়া কূটনৈতিক সম্পর্কের ৭০তম বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে অংশ নেন তিনি। এর আগে ২০১৮ সালে তিনি তিনবার বেইজিং সফর করেছিলেন। বিদেশ সফর খুব কমই করেন বলে এটিকে তার জন্য ব্যতিক্রমী ব্যস্ত বছর হিসেবে ধরা হয়েছিল।

এ সপ্তাহের শুরুতে জাপান তার ইউরোপীয় ও এশীয় মিত্রদের চীনের এই কুচকাওয়াজে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছিল। তবে ইউক্রেইন যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে মতপার্থক্যের কারণে অনেক পশ্চিমা নেতা এ আয়োজনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোণায় জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত

কিম জং উন চীন সফরে কুচকাওয়াজে যোগ দিচ্ছেন

আপডেট সময় ১১:১৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫