ময়মনসিংহ , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ প্রধানমন্ত্রীর সঙ্গে জলবায়ু সম্মেলনে তুরষ্ক যাচ্ছেন পাবনার খালেদ হোসেন পরাগ ও সাইয়েদ বিন আব্দুল্লাহ ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত হওয়ায় শেরপুরের মজনু মিয়াকে সংবর্ধনা খুলনায় নূর আজিম বাহিনীর ৬ সদস্য গ্রেপ্তার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: অস্ত্র ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা সম্পন্ন পূর্বধলায় মানসুরা আলমের নির্দেশনায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পূর্বধলায় শহিদুল্লাহ ইমরানের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পূর্বধলায় জাতীয় সমবায় দিবস পালিত, শ্রেষ্ঠ দুই সমবায় সংগঠনকে সম্মাননা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সেই আলী হুসেনকে বহিষ্কার করলো ঢাবি ডাকসুর নারী প্রার্থীকে ‘গণধর্ষণের’ হুমকি দেওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে রিট করা ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকি দেওয়া শিক্ষার্থী আলী হুসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।এ বিষয়ে গঠিত প্রক্টরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশের আলোকে তাকে বহিষ্কারের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাবির জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

জানা যায়, ইসলামী ছাত্রশিবির সমর্থিত জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা বাতিলের জন্য হাইকোর্টে রিট করা ‘অপরাজেয় ৭১, অদম্য-২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলমকে গণধর্ষণের হুমকি দেন আলী হুসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ফাহমিদার ছবি পোস্ট করে হুসেন লেখেন, ‘হাইকোর্টের বিপক্ষে আন্দোলন না করে আগে একে গণধর্ষণের পদযাত্রা করা উচিত। (কেউ এইসব শব্দচয়ন দেখে সুশীল হইয়েন না, যে একে সাপোর্ট করবে উপরের কথাটা তার জন্যও প্রযোজ্য।’

উল্লেখ্য, এটি বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত প্রক্টরের  এখতিয়ারভুক্ত  সর্বোচ্চ শাস্তি। তার শ্রেণি রোল ৫৪ এবং রেজিস্ট্রেশন নম্বর ২০২০২১২৭৬৮। তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী। একইসঙ্গে আলী হুসেনের বিরুদ্ধে আনীত অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিষয়ক কমিটিতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ

সেই আলী হুসেনকে বহিষ্কার করলো ঢাবি ডাকসুর নারী প্রার্থীকে ‘গণধর্ষণের’ হুমকি দেওয়া

আপডেট সময় ১২:০০:০১ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫