ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল ​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আজও সারাদেশে বৃষ্টিপাত থাকবে

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৫৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

অনলাইন সংবাদ-

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি দেশের উপকূল দিয়ে ঢুকে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কক্সবাজারের। এছাড়াও এই নিম্নচাপের প্রভাবে গত দুইদিন ধরে সারাদেশেই বৃষ্টিপাত হচ্ছে। প্রভাব পড়েছে রাজধানীতে ঢাকাতেও। এর ফলে রাজধানীজুড়ে গতকাল দিনভর বৃষ্টিপাত হয়েছে, যা রাতেও অব্যাহত ছিল। বৃষ্টিপাতের এ ধারা রবিবারও অব্যাহত থাকবে।

রবিবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে পটুয়াখালীতে, ২২৩ মিলিমিটার। সকালে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “ঢাকাসহ সারাদেশে আজ রবিবারও বৃষ্টি থাকবে। আগামীকাল সোমবার থেকে কমতে পারে। সমুদ্র বন্দরগুলোতে সতর্ক সংকেত বহাল রয়েছে।”

এদিকে, সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারী বৃষ্টির কারণে পানিতে তলিয়ে গেছে বিভিন্ন অঞ্চল। তাতে পানিবন্দি হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। অনেক এলাকার মানুষ নতুন করে আবার আশ্রয়কেন্দ্রে ছুটছেন। বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে ভোগান্তি আরও বেড়েছে।

রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য

আজও সারাদেশে বৃষ্টিপাত থাকবে

আপডেট সময় ১০:৫৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪