ময়মনসিংহ , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহের গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর স্ট্যামফোর্ড শিক্ষার্থীর মরদেহ উদ্ধার পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না জানিয়েছেন বিমানমন্ত্রী ‘ফাইভ স্টার’ হোটেলে বসে কর্মপরিকল্পনা করলে নারীর সমতা আসবে না বলে মন্তব্য করেছেন ইসি তাহমিদা ইনুর সাজা পুনর্বিবেচনার আবেদন— যাবজ্জীবন নয়, মৃত্যুদণ্ডের দাবিতে প্রসিকিউশনের বড় পদক্ষেপ নারীর শুধু উপস্থিতি নয়, প্রয়োজন কার্যকর অংশগ্রহণ বলে মন্তব্য করেছেন সিইসি ঝিনাইগাতীতে এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষায় নেত্রকোণা জেলা পুলিশ পরিদর্শন সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার জানিয়েছেন প্রধানমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

হেফাজতকে ঘিরে তৎপরতা নির্বাচনী রাজনীতিতে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪২:১২ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

অরাজনৈতিক সংগঠন হলেও আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে হেফাজতে ইসলামকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা বেড়েছে। কওমি মাদ্রাসাভিত্তিক এই সংগঠনকে কাছে টানতে বিএনপিসহ বিভিন্ন দল সক্রিয় ভূমিকা নিচ্ছে।

রাজনৈতিক সূত্রগুলো বলছে, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ কয়েকটি ইসলামপন্থী দল ইতিমধ্যে নির্বাচনী সমঝোতার পথে এগোচ্ছে। এসব দলের মধ্যে অন্তত চারটি সরাসরি হেফাজত-সংশ্লিষ্ট। অভিন্ন কর্মসূচিও পালন করছে তারা। এ প্রেক্ষাপটে হেফাজতের শীর্ষ নেতৃত্ব বিএনপির কাছে বিশেষ গুরুত্ব পেয়েছে।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশে গত বৃহস্পতিবার সন্ধ্যায় হেফাজতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম

এই অবস্থান বিএনপির জন্য সহায়ক বলে মনে করছেন পর্যবেক্ষকরা। কারণ, বর্তমানে জামায়াতের সঙ্গে একযোগে আন্দোলনে থাকা পাঁচটি কওমি মাদ্রাসাভিত্তিক দলের মধ্যে চারটির সঙ্গে হেফাজতের সম্পর্ক রয়েছে।

তবে বাবুনগরীর এসব বক্তব্য নিয়ে হেফাজতের ভেতরে মিশ্র প্রতিক্রিয়া আছে। কেউ কেউ মনে করেন, একটি অরাজনৈতিক সংগঠনের নেতৃত্ব থেকে কোনো রাজনৈতিক দলকে সরাসরি আক্রমণ করা বা নির্বাচনী জোট নিয়ে মন্তব্য করা বিতর্ক সৃষ্টি করতে পারে। তবে সংগঠনের আমির দেশের প্রবীণ আলেম হওয়ায় প্রকাশ্যে কেউ আপত্তি তুলছেন না।

অন্যদিকে জামায়াতের মহাসচিব মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘হেফাজতের আমিরকে আমরা সম্মান করি। কিন্তু ইসলামি শক্তির ঐক্যের বিষয়ে এমন বক্তব্য কোনো খাঁটি মোমিনের কাছ থেকে কাম্য নয়।’ ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমানও মন্তব্য করেন, হেফাজত নীতিগতভাবে নিরপেক্ষ থাকার কথা থাকলেও এখন মনে হচ্ছে তারা পক্ষ নিচ্ছে, যা ইসলামি ঐক্যের জন্য শুভ হবে না।

বিশ্লেষকদের মতে, হেফাজতের ‘ভোট ব্যাংক’কে কেন্দ্র করে বিএনপি তাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে। তবে এ নিয়ে হেফাজতের ভেতরে বড় ধরনের মতবিরোধ তৈরি হলে সংগঠনটির অবস্থান আরও জটিল হতে পারে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহের গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

হেফাজতকে ঘিরে তৎপরতা নির্বাচনী রাজনীতিতে

আপডেট সময় ১১:৪২:১২ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫