ময়মনসিংহ , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল ​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রাজধানীকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:১৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত এবং অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) ভোররাত ৩ টার দিকে মহাখালীতে ও ৪ টায় মুগদায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মুগদায় জাকির হোসেন (৪৪) নামের এক অটোরিকশা চালক এবং মহাখালীতে পিকআপ ধাক্কায় জিদান (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহত জাকির হোসেনের বাড়ি বরগুনার আমতলী উপজেলায়। তবে তিনি পরিবার নিয়ে খিলগাঁও দক্ষিণ নন্দীপাড়ায় থাকেন।

জাকির হোসেনের ছেলে মো. শাকিল হোসেন জানান, ১০-১২ দিন আগে স্ত্রী শিরিন (১৯) এবং ছোট ভাই রায়হানকে (১৩) নিয়ে তিনি গ্রামের বাড়ি বরগুনায় গিয়েছিলেন। সোমবার রাতে সেখান থেকে ঢাকায় ফেরেন। সায়দাবাদে নামার পর তার বাবা জাকির হোসেনকে ফোন দিলে নিজের অটোরিকশা নিয়ে তাদেরকে এগিয়ে আনতে যান জাকির হোসেন। রিকশাটিতে করে ফেরার পথে মুগদার টিটিপাড়ায় সামনের দিক থেকে আসা একটি বড় কাভার্ডভ্যান তাদের রিকশাটিতে ধাক্কা দেয়। এতে তারা চারজনই আহত হন। স্থানীয়দের সহযোগিতায় সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জাকির হোসেনকে ভোর ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, মহাখালী থেকে হতাহতদের হাসপাতালে নিয়ে যাওয়া সিএনজি অটোরিকশা চালক মো. মোশারফ হোসেন জানান, রাত ৩টার দিকে মহাখালী সেতু ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় তিনি মানুষের জটলা দেখতে পান। এগিয়ে গেলে জানতে পারেন, পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেল ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে। গুরুতর আহত চার জনকে সেখান থেকে উদ্ধার করে তিনি ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর জিদান নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে থানা পুলিশ খবর পেয়ে হাসপাতালে যায়।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) ইফতেখার মাহমুদ বলেন, ‘নিহত জিদান মোটরসাইকেলটির আরোহী। তিনি পেশার ব্যবসায়ী। থাকতেন ঢাকার কেরানীগঞ্জে। ঘটনাটিতে মোটরসাইকেলের চালক আরমান (২০), পিকআপ ভ্যান চালক বাবুল (৩৫) ও হেল্পার রাসেল (২৬) আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য

রাজধানীকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬

আপডেট সময় ১১:১৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪