ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন গৌরীপুরে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধানের অপেক্ষায় পরিবার ময়মনসিংহের গৌরীপুরে মামলার জেরে পুকুরে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ভুটান মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় বাংলাদেশের সঙ্গে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:০৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে বাংলাদেশের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেছেন। একইসঙ্গে দুই দেশের অর্থনৈতিক অঞ্চলকে সংযুক্ত করে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণের প্রস্তাবও দিয়েছেন তিনি।

জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের ফাঁকে স্থানীয় সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এসব প্রস্তাব দেন টোবগে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য জানায়।

প্রধান উপদেষ্টা ইউনূস ভুটানের প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, ‘বাংলাদেশ এবং ভুটান উন্নত যোগাযোগ, বাণিজ্য এবং বিনিয়োগের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন স্তরে নিয়ে যেতে পারে। উভয় দেশেরই এ লক্ষ্যে সব ধরনের পথ অনুসন্ধান করা উচিত।’

এ সময় দুই নেতা রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করেন।

প্রফেসর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে ভুটানের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন ‘ভালো হাতে’ আছে। তাকে নিজের ‘রোল মডেল’ আখ্যা দিয়ে টোবগে উষ্ণভাবে স্বাগত জানিয়ে বলেন, ‘তিনি আমার অধ্যাপক।’

বৈঠকের শেষে প্রধান উপদেষ্টা ইউনূস ভুটানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। টোবগে তা গ্রহণ করেন এবং আশা প্রকাশ করেন, আগামী বছরের ফেব্রুয়ারির নির্বাচনের আগেই তিনি বাংলাদেশ সফর করবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত

ভুটান মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় বাংলাদেশের সঙ্গে

আপডেট সময় ১১:০৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫