ময়মনসিংহ , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিভাগীয় কমিশনার পরিদর্শন করলেন পাবনার আটঘরিয়া ভূমি অফিস আবারও বাড়ল স্বর্ণের দাম দেশের বাজারে যতবার ইচ্ছা হবে, যখন ইচ্ছা হবে, আমি বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট জানাবো বললেন প্রতিমন্ত্রী ইশরাক পানির পাইপলাইনে বিষ প্রয়োগ ‘সাবভার্সিভ অ্যাক্টিভিটিজ’বলে মন্তব্য করেছেন এসপি মাসুদ শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা: ট্রাইব্যুনালে আজ অভিযোগ দাখিল চূড়ান্ত অনুমোদনের পথে নবম পে-স্কেল: শিগগিরই কার্যকরের জোরালো প্রস্তুতি মদনে ভুয়া বায়া দলিলে জমি রেজিস্ট্রি করার অভিযোগ: দলিল লেখক রহিছ মিয়াকে কারণ দর্শানোর নোটিশ কেন্দুয়ায় নতুন ইউএনও সানজিদা চৌধুরী রংপুর প্রাণিসম্পদ অফিসে কী ঘটছে এসব?
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ময়মনসিংহের গৌরীপুরে মামলার জেরে পুকুরে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের বড় বৃ-ডৌহাখলা গ্রামে পূর্ব বিরোধ ও চলমান মামলার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।

অভিযোগ সূত্রে জানা যায়, বড় বৃ-ডৌহাখলা গ্রামের বাসিন্দা মোঃ এনামুল হক সম্প্রতি গৌরীপুর আমলী আদালতে প্রতিবেশী কয়েকজনের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করেন। মামলায় মারধর, বাড়িতে হামলা, ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট এবং প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২ জুন দুপুরে পূর্ব পরিকল্পিতভাবে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে এনামুল হকের বসতঘরে প্রবেশ করে হামলা চালায়।

এসময় ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং নগদ ২ লাখ টাকা ও প্রায় সাড়ে ৪ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।

বাধা দিতে গেলে এনামুল হকের মা আমেনা খাতুন গুরুতর আহত হন। তার একটি দাঁত ভেঙে যায় এবং আরও কয়েকটি দাঁত নড়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় আদালতে মামলা দায়েরের পর থেকেই বাদী পরিবারের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল বলে দাবি পরিবারের সদস্যদের।

এরই জেরে সোমবার দিবাগত রাতে এনামুল হকের প্রায় ১৫ শতক আয়তনের মাছের পুকুরে বিষ প্রয়োগ করা হয় বলে অভিযোগ উঠেছে। সকালে স্থানীয়রা পুকুরে অসংখ্য দেশীয় মাছ ভেসে উঠতে দেখেন।

পরে পরিবারের সদস্যরা গিয়ে পুকুরে বিভিন্ন প্রজাতির মৃত মাছ দেখতে পান।

ভুক্তভোগী এনামুল হক অভিযোগ করে বলেন, “মামলা করার পর থেকেই আসামিরা আমাদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছিল।

এখন প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে। এতে আমাদের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।”

স্থানীয় সূত্র জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে নানা অভিযোগ রয়েছে।

বাদীপক্ষের দাবি, মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করেও দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও মাছ নিধনের ঘটনায় পৃথক তদন্তের দাবি জানিয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিভাগীয় কমিশনার পরিদর্শন করলেন পাবনার আটঘরিয়া ভূমি অফিস

ময়মনসিংহের গৌরীপুরে মামলার জেরে পুকুরে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ

আপডেট সময় ০৯:৫০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬