সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় সুপারশপে চাঞ্চল্যকর দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
গ্রেফতার ডাকাতের নাম- মো. আসলাম ওরফে রুবেল ওরফে আলম (৩২)।
র্যাব-২ এর সহকারী পুলিশ সুপার শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মোহাম্মদপুর থানার বছিলা হাউজিংয়ের মিনি সুপারশপে চাঞ্চল্যকর দুর্ধর্ষ ডাকাতির একটি সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় সেনাবাহিনী ও র্যাব-২ এর যৌথ বাহিনীর অভিযানে প্রধান আসামি মো. আসলাম ওরফে রুবেল ওরফে আলমকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, সম্প্রতি বছিলায় একটি মিনি সুপারশপে চাঞ্চল্যকর দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজে দেখা কয়েকজন চাপাতি হাতে সুপারশপে থাকা দুজনকে জিম্মি করে ক্যাশ কাউন্টার থেকে টাকা নিয়ে পালিয়ে যায়।
ময়মনসিংহ
,
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য
পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন
লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি
রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল
আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো
হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫
ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
প্রধান আসামি গ্রেফতার,মোহাম্মদপুরে সুপারশপে ডাকাতি
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময় ০৮:০২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
- ১৪৫ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

























