ময়মনসিংহ , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মমতা নিজ আসন ভবানীপুরে পুরোদমে এগিয়ে নতুন বাজেটে বাড়ছে পে-স্কেলের বরাদ্দ: বরাদ্দ দেওয়া হচ্ছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা কেনিয়ায় অতিবৃষ্টিতে ভয়াবহ ভূমিধস: প্রাণ হারালেন ১৮ জন গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন নেত্রকোনায় অনেক কষ্টের ফসল এখন কৃষকদের আর্তনাদ,ভিজা ধানে এখন জালা ধান পরিণত হচ্ছে নেত্রকোনার পূর্বধলা থানা পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় জিরা সহ আটক ১ মাঝ সমুদ্রে আতঙ্ক: প্রমোদতরীতে রহস্যময় ভাইরাসে প্রাণ হারালেন ৩ যাত্রী ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ২৪ পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়: নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন সুষ্ঠু তদন্তে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে প্রত্যাহার করা হবে সেনাবাহিনীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালনরত বাংলাদেশ সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে জানানো হয়, সেনাসদস্যদের বিশ্রাম ও আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতিমূলক প্রশিক্ষণের জন্য আপাতত ৫০ শতাংশ সদস্যকে ফিরিয়ে নেওয়া হবে। আগামীকাল বুধবার থেকে সিদ্ধান্ত কার্যকর হবে। পরবর্তী পর্যায়ে বিশ্রাম ও প্রশিক্ষণ শেষে তাদের পুনরায় দায়িত্বে পাঠানো হবে এবং বাকিদের পর্যায়ক্রমে ফিরিয়ে নেওয়া হবে।

সরকারের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

একটি সূত্র জানিয়েছে, সেনাবাহিনীর সদস্যদের আংশিক প্রত্যাহারের আরেকটি উদ্দেশ্য হলো মাঠ পর্যায়ে এর প্রতিক্রিয়া ও আইনশৃঙ্খলার সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা। দীর্ঘ সময় ধরে সেনাসদস্যরা মাঠে অবস্থান করায় বিভিন্ন জটিলতা দেখা দিচ্ছে।

উল্লেখ্য, গত বছরের ১৭ সেপ্টেম্বর ছাত্র-জনতার আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীকে (সেনা, নৌ ও বিমানবাহিনী) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয়েছিল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতা নিজ আসন ভবানীপুরে পুরোদমে এগিয়ে

৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে প্রত্যাহার করা হবে সেনাবাহিনীর

আপডেট সময় ০৯:১৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫