ময়মনসিংহ , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না জানিয়েছেন তারেক রহমান ​হু হু করে বাড়ছে নদ-নদীর পানি: বন্যার আশঙ্কায় ৪ জেলা পূর্বধলায় আইনশৃঙ্খলা সভায় নবাগত ওসির ঘোষণা: মাদক ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ গৌরীপুরে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, এলাকাবাসীর নিন্দা চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন বিশ্ববাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম আবারও গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের হামলা পেনাল্টি ভাগ্যে সমতা: আর্সেনাল বনাম অ্যাতলেটিকো দ্বৈরথের ফয়সালা দ্বিতীয় লেগে কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ট্রাম্পের দাবি: ইরানের পরমাণু সংকট সমাধানে ওয়াশিংটনকে সাহায্য করতে আগ্রহী পুতিন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

৪ বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালীর কাছাকাছি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে হরমুজ প্রণালীর কাছাকাছি অবস্থানে থাকা চারটি বাংলাদেশি জাহাজ ঝুঁকির মুখে পড়েছে। এর মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ ইরানের একটি ড্রোন হামলার শিকার হতে হতে অল্পের জন্য রক্ষা পেয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে জাহাজটির মাত্র ১০০ গজ দূরে ওই ড্রোন বিস্ফোরিত হয়।

জাহাজটি গত ২৭ ফেব্রুয়ারি কাতারের মোসাইয়িদ বন্দর থেকে ৩৮ হাজার ৮০০ টন স্টিল কয়েল নিয়ে জেবেল আলী বন্দরে নোঙর করেছিল। পরদিনই ওই বন্দরে রেড অ্যালার্ট জারি করা হয়।

হরমুজ প্রণালী ও এর আশপাশের অঞ্চলে বাংলাদেশি পতাকাবাহী আরও তিনটি জাহাজ রয়েছে। এর মধ্যে দুটি কেএসআরএম গ্রুপের এবং একটি মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) মালিকানাধীন। নিরাপত্তার স্বার্থে এবং যেকোনো ধরনের ঝুঁকি এড়াতে এসব জাহাজকে গতি কমানোর পরামর্শ দেওয়া হয়েছে।

কেএসআরএম গ্রুপের নির্বাহী পরিচালক মেহেরুল করিম জানান, তাদের দুটি জাহাজের একটি ওমানের সালালা বন্দর ও অন্যটি কুয়েতগামী ছিল। গন্তব্যে পৌঁছাতে তিন থেকে চার দিন লাগার কথা থাকলেও ঝুঁকি এড়াতে সেগুলোর গতি কমিয়ে আনা হয়েছে। অন্যদিকে, মেঘনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মার্কেন্টাইল শিপিং লাইনসের একটি জাহাজ জ্বালানি সংগ্রহের জন্য সংযুক্ত আরব আমিরাতের শারজার খোর ফাক্কান বন্দরে যাওয়ার কথা ছিল, তবে নাবিকদের নিরাপত্তার কথা চিন্তা করে সেই যাত্রা স্থগিত করা হয়েছে। জাহাজটি বর্তমানে আরব সাগরে অবস্থান করছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না জানিয়েছেন তারেক রহমান

৪ বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালীর কাছাকাছি

আপডেট সময় ০৯:০৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬