ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশের সব ঝুঁকিপূর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা চেয়েছে সরকার বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়াতে চীনকে বাণিজ্যমন্ত্রীর আহ্বান আসলাম চৌধুরীর প্রার্থিতার বিরুদ্ধে আপিল শুনানি ৯ জুন বদলে যাচ্ছে সময়সূচি: ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হতে পারে বছরের শেষ দিনে ​ট্রাইব্যুনালে দীপু মনি, শাকিল আহমেদ ও মোজাম্মেল বাবু: শাপলা চত্বর হত্যাকাণ্ডে শুনানি জামায়াত সেক্রেটারি মালয়েশিয়া গেলেন মধ্যরাতে ঢাবির হলে শিক্ষার্থীদের বিক্ষোভ পূর্বধলায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির হচ্ছে জানিয়েছেন ভ্যান্স কর্ণাটকের স্কুলগুলোতে হিজাব পরার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

‘ঐক্যের মধ্যে ফাটল ধরাবেন না পক্ষে-বিপক্ষে কঠিন বক্তব্য দিয়ে ’

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

জামায়াত নেতাদের বক্তব্যের সমালোচনা করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুববিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ বলেছেন, । এই মুহূর্তে ঐক্যে ফাটল ধরলে দেশের জন্য ও নির্বাচনের জন্য বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। আর এই সুযোগ পাবে ফ্যাসিবাদেরা। তাদের এই সুযোগ দেওয়া হবে না, দেওয়া যাবে না।’

গত শনিবার (১ নভেম্বর) লালবাগে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা, লিফলেট বিতরণ ও পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় নেওয়াজ আলী লালবাগের বিভিন্ন সড়কে প্রচারণামূলক কর্মসূচি পরিচালনা করেন।

মীর নেওয়াজ আলী বলেন, ‘জাতীয় ঐকমত্যের সরকারের সুযোগ এখনো জাতীয় রাজনীতিতে রয়েছে। সবাই মিলে সে সুযোগ কাজে লাগাতে হবে। আগামী নির্বাচনকে ভণ্ডুল করতে নানা ষড়যন্ত্র চলছে। হাসিনা ও তার দল দেশে-বিদেশে কোটি কোটি টাকা ব্যয় করে চক্রান্ত করছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই সফল হবে না। আমাদের সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।’

বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, ‘হাসিনা রাজনীতি করেননি, করেছেন দুর্নীতি ও লুটপাট। তিনি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। তার দুঃশাসনে গুম, খুন, নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘন ঘটেছে। দেশের মানুষকে জিম্মি করে ক্ষমতা দখল করে রেখেছিলেন তিনি। এখন দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীকে ভোট দিতে হবে। কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সজাগ থাকতে হবে।’

সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও সাবেক কমিশনার আনোয়ার পারভেজ বাদল।
এসময় উপস্থিত ছিলেন— সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক কমিশনার মীর আশরাফ আলী আজম, লালবাগ থানা বিএনপির সাবেক সভাপতি মোতাহার হোসেন বাবলু, ২৬ নং ওয়ার্ডের সাবেক সভাপতি গোলাম সারোয়ার সামিম, ২৫ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মাইনুদ্দিন মাইজু, সাবেক কমিশনার আবদুল আজিজ, ছাত্রদল সদস্য সচিব নেসার উদ্দিন রাব্বি, যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন স্বপন, ২৪ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি আদনান আহমেদ ইমন এবং লালবাগ, চকবাজার, বংশাল, কোতোয়ালি ও কামরাঙ্গীরচর থানা বিএনপির বিভিন্ন নেতাকর্মী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের সব ঝুঁকিপূর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা চেয়েছে সরকার

‘ঐক্যের মধ্যে ফাটল ধরাবেন না পক্ষে-বিপক্ষে কঠিন বক্তব্য দিয়ে ’

আপডেট সময় ০৮:৫২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫