ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন গৌরীপুরে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধানের অপেক্ষায় পরিবার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

খালেদা জিয়াকে মানুষ দেশের নেতৃত্বে দেখতে চায় বললেন রিজভী

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এ দেশের মানুষ খালেদা জিয়াকে নেতৃত্বের আসনে দেখতে চায়। কোটি কোটি মানুষ তাকে ভালোবাসেন।

আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিএনপির মহিলা দল আয়োজিত এক কোরআন খতম ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, নানা রোগ, শোক ও নির্যাতনের মুখেও দেশ ছেড়ে যাননি বিএনপি চেয়ারপারসন। কৃত্রিমভাবে শেখ হাসিনা সরকার তার অসুস্থতাকে স্বাভাবিক দেখাতে চেয়েছে। কিন্তু তার মনোবল নেতাকর্মীদের সাহসী করে তুলেছে।

তিনি আরও বলেন, দেশের সম্পদ চুরি করে পালিয়ে গেছেন শেখ হাসিনা। এর প্রমাণ অগ্রণী ব্যাংকের ভল্টে তার কোটি কোটি টাকার স্বর্ণের সন্ধান। চৌর্যবৃত্তির প্রবণতা ছিল বলেই দেশ ছেড়ে পালাতে হয়েছে।

খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, একদিকে একজন সর্বস্ব দিয়ে দেশের মানুষকে ভালোবেসে আকড়ে ধরে থেকেছেন, আরেকজন দেশের সম্পদ চুরি করে পালিয়ে গেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক

খালেদা জিয়াকে মানুষ দেশের নেতৃত্বে দেখতে চায় বললেন রিজভী

আপডেট সময় ০৩:০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫