জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে তোপের মুখে পড়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বুধবার (১৩ নভেম্বর) রাজধানীর শেরে-বাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) এ ঘটনা ঘটে।জানা যায়, সকালে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকসহ নিটোরে আহতদের দেখতে আসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। রোগীদের পরিদর্শনের সময় উপদেষ্টার প্রোটকলে থাকা এক দায়িত্বরত ব্যক্তির বিরুদ্ধে রোগীকে ধাক্কা দেয়ার অভিযোগ ওঠে। এরপর শুরু হয় হট্টগোল।প্রত্যক্ষদর্শীরা বলেন, উপদেষ্টা আড়াই ঘণ্টারও বেশি সময় হাসপাতালের চতুর্থ তলায় প্রত্যেকটি রোগীর খোঁজ খবর নেন। বের হওয়ার পর সাংবাদিকরা কিছু বলার জন্য অনুরোধ করে। এ সময় আশেপাশের লোকজনকে স্বাভাবিকভাবেই সরতে বলা হয়। তবে কেউ একজন হাত দিয়ে সরিয়ে দিচ্ছিল। এতেই শুরু হয় হট্টগোল। তবে কে কাকে ধাক্কা দিয়ে সরিয়েছে তা কেউ বলতে পারেনি।এ সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অর্থ না পাওয়ারও অভিযোগ তোলেন অনেকে। তোপের মুখে দ্রুত হাসপাতাল ছাড়ার চেষ্টা করেন উপদেষ্টা ও ব্রিটিশ হাইকমিশনার। তবে বিক্ষোভকারীরা তাদের গাড়ি সামনে ঘিরে ধরেন। এক পর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের সহযোগিতায় তারা হাসপাতাল থেকে চলে যান।
ময়মনসিংহ
,
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এইচএসসি, পরীক্ষার্থী ১২ লাখ ৬৭ হাজারের বেশি
ময়মনসিংহের গৌরীপুরে ৪ মৎস্যচাষীর মাঝে দেশীয় ছোট মাছ চাষের উপকরণ বিতরণ অনুষ্ঠিত
এআই ক্যামেরায় দেড় হাজার মামলা হয়েছে জানালেন ডিএমপি কমিশনার
বগুড়ায় কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম, গ্রেফতার যুবক
ইরানে সড়ক দুর্ঘটনায় আইআরজিসি নৌবাহিনীর মুখপাত্রের মৃত্যু
মাদ্রাসাসহ বেতন বঞ্চিত শিক্ষকদের সমস্যার সমাধান শিগগিরই বললেন শিক্ষামন্ত্রী
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে আরও ২টি আউটলেট নির্মাণসহ নানামুখী উদ্যোগ
ব্রাজিলকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট ভাইরাল
গণমাধ্যম সংবাদ প্রকাশের পর অন্ধ আকলিমার পাশে ইউএনও, শফিকুল ইসলাম
চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে বললেন অ্যাটর্নি জেনারেল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
স্বাস্থ্য উপদেষ্টা পঙ্গু হাসপাতালে গণঅভ্যুত্থানে আহতদের তোপের মুখে
-
Reporter Name - আপডেট সময় ০৩:১০:০৬ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
- ১৬৪ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ

















