ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় চাচার হাতে ভাতিজা খুন, আটক দুই

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:৩৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলায় চাচা-ভাতিজার বিরোধের জের’কে কেন্দ্র করে চাচা’র শাবলের আঘাতে ভাতিজা জিহাদুল ইসলাম (৩৫) এর মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটে আজ সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলা  সদরের ছোট ইলাশাপুর গ্রামে। নিহত জিহাদুল ইসলাম ওই গ্রামের আব্দুল হাই এর ছেলে এবং পেশায় ট্রাকচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জিহাদুল ইসলামের সঙ্গে তার প্রতিবেশি চাচা নিজাম উদ্দিনের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশার ভাড়া নিয়ে বাকবিতণ্ডা হয়। এরপর নিজাম উদ্দিন বাড়িতে চলে যান। কিছুক্ষণ পরই নিজাম উদ্দিনের বড় ভাই ও তার ছেলে-সহ ৭-৮ জন জিহাদুলের বাড়ির সামনে এসে অতর্কিত হামলা চালায় এবং তাকে লক্ষ্য করে হামলা চালান।

সরাসরি শাবলের আঘাতে গুরুতর আহত জিহাদুল ইসলাম রাস্তায় লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় পূর্বধলা থানা পুলিশ সন্দেহভাজন দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আটককৃতরা হলেন -ইসলাম উদ্দিন (৬০) ও মুর্তজা (৫০), উভয়েই ছোট ইলাশাপুর গ্রামের বাসিন্দা।

জিহাদুল ইসলামের মৃত্যুর খবরে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরলে পরিবারের সদস্যরা নিজাম উদ্দিন ও তার ভাইয়ের বাড়িতে হামলা চালিয়ে বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দিদারুল ইসলাম জানান, ঘটনার সংবাদ পাওয়ার পর পূর্বধলা থানা পুলিশ ও অতিরিক্ত পুলিশ সুপার (নেত্রকোনা) সজল কুমার সরকার ঘটনাস্থলে উপস্থিত হন। এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে। বর্তমানে উক্ত ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

পূর্বধলায় চাচার হাতে ভাতিজা খুন, আটক দুই

আপডেট সময় ১০:৩৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫