ময়মনসিংহ , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না জানিয়েছেন তারেক রহমান ​হু হু করে বাড়ছে নদ-নদীর পানি: বন্যার আশঙ্কায় ৪ জেলা পূর্বধলায় আইনশৃঙ্খলা সভায় নবাগত ওসির ঘোষণা: মাদক ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ গৌরীপুরে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, এলাকাবাসীর নিন্দা চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন বিশ্ববাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম আবারও গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের হামলা পেনাল্টি ভাগ্যে সমতা: আর্সেনাল বনাম অ্যাতলেটিকো দ্বৈরথের ফয়সালা দ্বিতীয় লেগে কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ট্রাম্পের দাবি: ইরানের পরমাণু সংকট সমাধানে ওয়াশিংটনকে সাহায্য করতে আগ্রহী পুতিন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক ও সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তারেক রহমানের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকের সদস্যরাও দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে বিএনপির পক্ষ থেকেও আলাদা নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পর্যাপ্তসংখ্যক গোয়েন্দা পুলিশ মোতায়েন থাকবে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত তারেক রহমানের যাতায়াতের সময় বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। তাঁর বাসভবন ও কার্যালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ঢাকা মহানগর পুলিশের সোয়াট টিমও প্রস্তুত থাকবে।

এদিকে তারেক রহমানকে সংবর্ধনা জানাতে রাজধানীতে বড় ধরনের জনসমাগম হতে পারে। জনশৃঙ্খলা বজায় রাখতে বিএনপির পক্ষ থেকে নেতা-কর্মীদের শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত তারেক রহমানের নিরাপত্তার সার্বিক দায়িত্বে থাকবেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম। তাঁর নেতৃত্বে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সসহ একাধিক টিম কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করবে।

উল্লেখ্য, প্রায় দেড় যুগ পর আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না জানিয়েছেন তারেক রহমান

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে

আপডেট সময় ০৯:৪৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫