ময়মনসিংহ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হজের ব্যয় আরও ৪০ হাজার টাকা কমবে জানিয়েছেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী বাংলাদেশে কোনো শিশুই আর পিছিয়ে থাকবে না জানিয়েছেন ববি হাজ্জাজ প্রশাসনিক রদবদল: ডিএমপির তিন থানার দায়িত্বে নতুন ওসি, বদলি হয়েছেন ৬ পুলিশ পরিদর্শক ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ব্রাহ্মণবাড়িয়ায় ১৮০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি রবিউল ও তার সহযোগী গ্রেপ্তার ছেলে কনের বাড়িতে, প্রেমিকার হানায় বিয়ে পণ্ড: রাতে বাবার ঝুলন্ত লাশ উদ্ধার বাগেরহাটে সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে তিন দিনের অবস্থান কর্মসূচি সংকটে সিরাজগঞ্জের রান্ধুনীবাড়ির ঐতিহ্যবাহী কাদা-মাটির শিল্প নেত্রকোণাবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান: ১৫ বছর পর চালু হচ্ছে পূর্বধলা পৌরসভা মানবতার অনন্য দৃষ্টান্ত: তিন প্রতিভাবান প্রতিবন্ধী ব্যক্তির হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বড়দিন উদযাপন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৩০২ বার পড়া হয়েছে

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মহোৎসব শুভ বড়দিন উদযাপিত হয়েছে।আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে রাজশাহী মহানগরীর ডিঙ্গাডোবায় উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। 

ঘণ্টাব্যাপী এ প্রার্থনায় সারা বিশ্বের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।একইসঙ্গে সিটি চার্চসহ মহানগরীর বিভিন্ন উপাসনালয়ে যিশু খ্রিস্টের জন্মতিথি উপলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

বড়দিনকে কেন্দ্র করে রাজশাহীর আদিবাসী খ্রিস্টান পল্লীগুলোও উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে। ঘরে ঘরে সাজসজ্জা, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পারিবারিক মিলনমেলায় উৎসবের আবহ ছড়িয়ে পড়ে।রাজশাহী বিভাগীয় ধর্মপ্রদেশের প্রধানসহ মহানগর ও জেলার বিভিন্ন গির্জার প্রধানরা চার্চ পরিদর্শন করেন। তাদের উপস্থিতিতে ধর্মীয় আচার-অনুষ্ঠান আরও ভাবগম্ভীর ও উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সার্বজনীন প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বড়দিনের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসব আয়োজনের মাধ্যমে যিশু খ্রিস্টের ত্যাগ, ভালোবাসা ও মানবকল্যাণের বাণী নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়। শুভ বড়দিন উদযাপনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে মহানগরীর বিভিন্ন চার্চে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে পুলিশ। অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের কমিশনার ড. মো. জিললুর রহমান উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জাসহ কয়েকটি চার্চ পরিদর্শন করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজের ব্যয় আরও ৪০ হাজার টাকা কমবে জানিয়েছেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বড়দিন উদযাপন

আপডেট সময় ০৩:৪২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫