ময়মনসিংহ , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না জানিয়েছেন তারেক রহমান ​হু হু করে বাড়ছে নদ-নদীর পানি: বন্যার আশঙ্কায় ৪ জেলা পূর্বধলায় আইনশৃঙ্খলা সভায় নবাগত ওসির ঘোষণা: মাদক ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ গৌরীপুরে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, এলাকাবাসীর নিন্দা চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন বিশ্ববাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম আবারও গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের হামলা পেনাল্টি ভাগ্যে সমতা: আর্সেনাল বনাম অ্যাতলেটিকো দ্বৈরথের ফয়সালা দ্বিতীয় লেগে কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ট্রাম্পের দাবি: ইরানের পরমাণু সংকট সমাধানে ওয়াশিংটনকে সাহায্য করতে আগ্রহী পুতিন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

উপ-কমিটি গঠন তারেক রহমানের নির্বাচনি আসন পরিচালনায়

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের আসন ঢাকা-১৭ আসনের জন্য‘তারুণ্যের শক্তি’ নির্বাচনি উপকমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) শিক্ষার্থী, সামাজিক সংগঠক ও বিভিন্ন পেশাজীবীদের সমন্বয়ে গঠিত ১১৭ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা উপকমিটির অনুমোদন দেওয়া হয়। এ কমিটির অনুমোদনপত্রে স্বাক্ষর করেন ঢাকা-১৭ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

অনুমোদিত এই উপকমিটি আসন্ন নির্বাচনে আধুনিক, সময়োপযোগী ও জনসম্পৃক্ত পরিকল্পনার মাধ্যমে প্রচারণা পরিচালনা করবে। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ, ডিজিটাল ক্যাম্পেইন, পেশাজীবী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করবে।

উপকমিটির আহ্বায়ক শওকত আজিজ, সমন্বয়ক আব্দুল্লাহ আল জোবায়ের, সদস্য সচিব সাইদুল বাসার শোয়েব, মুখপাত্র অ্যাডভোকেট মো. আবির মিনহাজ, ব্যারিস্টার আকিব আকবর চৌধুরী ও আইনজীবী মো. জিসান গোলজার ।

কমিটির নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে ভোটাধিকার হরণের বিরুদ্ধে আন্দোলনরত জনগণ এবার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছে। সেই প্রত্যাশাকে বাস্তবে রূপ দিতে ঢাকা-১৭ আসনে বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না জানিয়েছেন তারেক রহমান

উপ-কমিটি গঠন তারেক রহমানের নির্বাচনি আসন পরিচালনায়

আপডেট সময় ০৯:১৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬