ময়মনসিংহের নান্দাইলে যৌথ বাহিনীর অভিযানে এক সাবেক উপজেলা চেয়ারম্যান ও এক সাবেক পৌর মেয়র সহ আওয়ামী লীগের সাতজন নেতাকর্মীকে গ্রেফতার করে বুধবার সকালে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার পরে গৌরীপুর, ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলার দায়িত্বে থাকা মেজর নাঈম হাসানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ টিম ও নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ আহমেদকে সঙ্গে নিয়ে উপজেলার পৌর সদর সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতা ও অরাজকতা সৃষ্টির পরিকল্পনাকারী আওয়ামী লীগের সাতজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃতরা হচ্ছেন, নান্দাইলের সাবেক উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম শাহান (৬২), সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. রফিক উদ্দিন ভূইয়া (৬৬), পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর যুবলীগের সাবেক সভাপতি সারোয়ার জাহান জনি (৪৩), ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম নাঈম (৪৩), পৌর আওয়ালীগের সদস্য জহিরুল ইসলাম (৪০), আওয়ামী লীগের সক্রিয় কর্মী চান মিয়া (৪৪) ও আনিছ মিয়া (৩২)।নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ আহমেদ বলেন, নাশকতা ও অরাজকতা সৃষ্টির পরিকল্পনার সময় তাদেরকে গ্রেফতার করে যৌথ বাহিনী। পরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।এ বিষয়ে মেজর নাঈম হাসান বলেন, দেশে নাশকতা সৃষ্টিকারী ও অরাজকতা-নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনাকারী সে যেই হোক না কেন, কাউকেই কোন ধরনের ছাড় দেওয়া হবে না। তাই দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে জোর আহবান জানান।
ময়মনসিংহ
,
বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ১২
টেকনাফে অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও গোলাবারুদ উদ্ধার
নেত্রকোনার পূর্বধলায় আগিয়া স্কুল মাঠে সামান্য বৃষ্টিতে জলবদ্ধতা দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীরা
বিসিবি নির্বাচনের জন্য ৩ সদস্যের কমিশন গঠন
হামের টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমাদের মায়েদের বুক ভরা রাখতে হবে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী
বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলছে শাটডাউন কর্মসূচি
জনবল নেবে আড়ং
আ.লীগ নেত্রী জাহানারা গ্রেফতার
চলে গেলেন চট্টগ্রামের অভিভাবক খ্যাত সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
হামের টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে টিকা দেব বললেন স্বাস্থ্যমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
ময়মনসিংহের নান্দাইলে যৌথবাহিনীর অভিযানে সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়রসহ আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন।
-
অজিফা ইফতাক মিম - আপডেট সময় ০৩:৪৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
- ১৫৩ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ



























