ময়মনসিংহ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি এসি সোহেল কারাগারে: অর্থ আত্মসাতের মামলার রায় ইরানের অবরুদ্ধ অর্থ এবার কাজে লাগবে জরুরি পণ্য ক্রয়ে সালমানের ভাবমূর্তি ফেরানোর উদ্যোগে নতুন মোড় ​প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা নেই এইচএসসি কেন্দ্রগুলোতে এবার নজরদারি করবে পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’ রাজনৈতিক নির্দেশনার আলোকেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে বলছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ​ক্রিকেট উন্মাদনা: বাংলাদেশে আসছে পাকিস্তান, খেলবে ৫ ওয়ানডের সিরিজ ​৫.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান ও পাকিস্তান ​জুলাই মাসের এলপিজির নতুন দর ঘোষণা আজ বিকেলে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ মিছিল মুন্সিগঞ্জে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মুন্সিগঞ্জে এক বিদ্রোহী প্রার্থীর সমর্থককে হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন একদল শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কয়েকজন নেতা। 

দেশের বিভিন্ন স্থানে হামলার সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগও তোলা হয়েছে এই সমাবেশ থেকে।

শুক্রবার (১৩ ফেব্রয়ারি) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন ঢাবির শিক্ষার্থী ও ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের।

তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি শুধুমাত্র বিএনপির প্রধানমন্ত্রী নন, সমগ্র বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে উঠুন। বিরোধী মত প্রকাশের কারণে কাউকে ভিন্ন চোখে দেখা হবে না— আমরা সরকারের কাছে সেটাই প্রত্যাশা করি। আপনি যদি ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করেন, আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। কিন্তু যদি ভিন্ন পথে হাঁটেন, তাহলে প্রতিহত করার সক্ষমতা আমাদের আছে।’

সমাবেশে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ‘ক্যাম্পাসের অধিকাংশ শিক্ষার্থী ভোটে অংশ নিতে বাড়িতে গিয়েছিল। অনেকে এখনো ফেরেনি। যারা অংশ নিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা আশা করেছিলাম একটি সৃজনশীল ও শান্তিপূর্ণ বিজয় উৎসব হবে। কিন্তু দোয়া-মোনাজাতের মাধ্যমে বিজয় উদযাপনের ঘোষণার পরিবর্তে আমরা দেখেছি, অন্যের বাড়িতে জানাজা পড়ানোর মধ্য দিয়ে সেই বিজয়ের সূচনা হয়েছে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি

হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ মিছিল মুন্সিগঞ্জে

আপডেট সময় ০৯:২৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬