ময়মনসিংহ , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শিগগিরই ৫টা রোবটিক সার্জারি মেশিন আমদানি করা হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ারও করবো বলে মন্তব্য করেছেন আইজিপি ভারতীয় শীর্ষ গোয়েন্দার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন রাজপথে কোথাও হকার বসতে দেওয়া হবে না জানিয়েছেন ঢাকা দক্ষিণ প্রশাসক ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুই মন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগে গণবিক্ষোভের ডাক এনসিপির দুই বছরে স্বাস্থ্য খাতকে নতুন রূপ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী হকারমুক্ত হবে গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত বললেন সড়কমন্ত্রী প্রযুক্তির অগ্রগতিতে বিমান চলাচলে বাড়ছে নিরাপত্তার চ্যালেঞ্জ জানিয়েছেন বিমান বাহিনী প্রধান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মধ্যরাতে ঢাবির হলে শিক্ষার্থীদের বিক্ষোভ

পানিবাহিত রোগে একের পর এক শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কুর ছায়েত মৈত্রী হলেত্রীরা মধ্যরাতে বিক্ষোভে করেছেন।

 গত বুধবার (১৩ মে) রাত ১২টার দিকে হল থেকে বের হয়ে সড়কে অবস্থান নেন তারা এবং বিভিন্ন দাবিতে স্লোগান দেন।

এসময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, হলের পানির ট্যাংক পরিষ্কারের পর থেকেই পানিতে ব্লিচিং পাওডারের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছে। মুখ ধোয়া, কুলি করা কিংবা গোসলের সময়ও ওই গন্ধে অনেকের বমি ভাব হচ্ছে।

ভুক্তভোগী এক শিক্ষার্থী বলেন, গুরুতর অসুস্থ হওয়ার পর সাহায্য পাওয়াও কঠিন হয়ে পড়েছিল, কারণ তখন অনেকেই অসুস্থ ছিলেন। পরে বন্ধুরা তাকে হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে যেসব ওষুধ দেয়া হয়, সেগুলো হল-সংশ্লিষ্ট মেডিকেল সেবাকেন্দ্রে পাওয়া যায়নি বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে প্রতি বর্ষে স্বাস্থ্য খাতে নেয়া অর্থ কোথায় ব্যয় হচ্ছে, সে প্রশ্নও তোলেন শিক্ষার্থীরা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা হলের স্বাস্থ্যসেবার জন্য পৃথক বাজেট বরাদ্দ, নিরাপদ পানির নিশ্চয়তা এবং পানিবাহিত রোগে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন।

তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পানির মান নিয়ে উদ্বেগ থাকলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

কুয়েত মৈত্রী হলের প্রভোস্ট ড. মাহবুবা সুলতানা গণমাধ্যমকে জানান, হলের শিক্ষার্থীদের স্বাস্থ্য খাতে আলাদাভাবে কোনও বাজেট নেই। এ প্রতিক্রিয়াতেই মূলত শিক্ষার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ করেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

মধ্যরাতে ঢাবির হলে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় ১১:৫৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬