ময়মনসিংহ , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশের স্বার্থে যেকোনো বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে প্রস্তুত জানিয়েছেন জামায়াত আমির মদনে উচিপুর হাওরে অবৈধ বেড় ও চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দেবেন কি না, তা ভারতকেই স্পষ্ট করতে হবে বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী উত্তাল সেই দিনগুলো: জুলাই অভ্যুত্থানের এই সময়েই ঘোষণা করা হয়েছিল তিন দিনের সাধারণ ছুটি আন্দোলনের উত্তাল পরিস্থিতিতে সারাদেশের সব পোশাক কারখানা বন্ধের ঘোষণা জাতীয় মৎস্য পক্ষ সফল করতে শেরপুরে প্রস্তুতি সভা যেকোনো বিশৃঙ্খলা প্রতিহত করতে প্রস্তুত: জুলাই গণ–অভ্যুত্থান দিবসে র‌্যাবের কঠোর গোয়েন্দা নজরদারি জাতিসংঘ সাধারণ পরিষদ ও দ্বিপক্ষীয় বৈঠক: ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী পূর্বধলায় ৩০ অসহায় পরিবার পেলেন অনুদান, বেশ কিছু উন্নয়নকাজ পরিদর্শন করলেন এমপি মানসুরা নরসিংদীতে কক্ষে আটকে পড়া দুই বছরের শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আজ দেশ ছাড়বেন গুরুত্বপূর্ণ দুজন উপদেষ্টা, সাংবাদিক সায়েরের পোস্ট

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:০৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দুইজন উপদেষ্টা সোমবার (১৬ ফেব্রুয়ারি) দেশত্যাগ করতে পারেন বলে দাবি করেছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান। 

সকালে নিজের সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই কথা জানিয়েছেন। সায়েরের দাবি তিনি, উপদেষ্টাদের ঘনিষ্ঠ মহল থেকে এই তথ্য নিশ্চিত হয়েছেন। বর্তমানে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, দ্বিতীয় জন আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে দেশ ছাড়ার কথা রয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে ওই দুই উপদেষ্টার নাম তিনি সরাসরি প্রকাশ করেননি। উপদেষ্টাদের এমন হুট করে দেশত্যাগের খবরের নেপথ্যে কী কারণ থাকতে পারে, তা নিয়ে জনমনে কৌতূহল দেখা দিয়েছে।জুলকারনাইন সায়ের তার পোস্টে এই দেশত্যাগের প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বর্তমান প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে লিখেছেন, যথাযথ অডিট ক্লিয়ারেন্স এবং নিরাপত্তা ছাড়পত্র ছাড়া এই ব্যক্তিদের দেশ ত্যাগ করতে দেওয়া উচিত হবে না।

দায়বদ্ধতা নিশ্চিত করার স্বার্থে সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের বিদেশ যাত্রার ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা জরুরি বলে তিনি মনে করেন। সাংবাদিক সায়ের দীর্ঘদিন ধরে মানবাধিকার কর্মী হিসেবে কাজ করছেন এবং তার এমন পোস্টের পর বিমানবন্দর ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোর অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠছে।

বর্তমানে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সংস্কার কার্যক্রম এবং প্রশাসনিক রদবদলের মধ্যে এমন তথ্য সরকারের ভেতর ও বাইরে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। যদিও এখন পর্যন্ত সরকারের কোনো আনুষ্ঠানিক সূত্র থেকে এই দুই উপদেষ্টার বিদেশ সফরের বিষয়টি নিশ্চিত করা হয়নি। সাংবাদিক জুলকারনাইন সায়েরের এই দাবি যদি সত্য হয়, তবে তা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের স্বার্থে যেকোনো বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে প্রস্তুত জানিয়েছেন জামায়াত আমির

আজ দেশ ছাড়বেন গুরুত্বপূর্ণ দুজন উপদেষ্টা, সাংবাদিক সায়েরের পোস্ট

আপডেট সময় ১০:০৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬