ময়মনসিংহ , সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেরপুরে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস পালিত গৌরীপুরে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে সরকারি মাধ্যমিক স্তরের প্রায় ছয় হাজার কপি পাঠ্যবই জব্দ করেছে উপজেলা প্রশাসন নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানে মার্কিন-ইসরায়েলের নির্মম আগ্রাসনের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ ঢাকায় কাটা হাত-পা উদ্ধারের পর দেহের খণ্ডিত অংশ সাভারে নদী থেকে মিলল ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল খাদ্য গুদামের মালামাল রাজশাহীতে ইরানকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান:জিসিসি প্রতিপক্ষের হামলায় বিএনপি কর্মী নিহত শরণখোলায় আদালত চলাকালে ঘুষ নেওয়ার অভিযোগ দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

প্রতিপক্ষের হামলায় বিএনপি কর্মী নিহত শরণখোলায়

বাগেরহাটের শরণখোলায় রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খুড়িয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন- মালয়েশিয়া প্রবাসী আরিফুল ইসলাম মাসুম। তিনি উপজেলার খুড়িয়াখালি গ্রামের মৃত আব্দুল মজিদ হাওলাদারের ছেলে। তিনি বিএনপি কর্মী ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, আরিফুল ইসলাম মাসুম রাত আটটার দিকে শ্বশুরবাড়ি থেকে খাবার খেয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে স্থানীয় আফজাল বয়াতি ও বারেক শরীফের নেতৃত্বে ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল তার গতিরোধ করে মারধর করে।

সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লিটন বলেন, তারাবির নামাজের পরে মাসুমকে মারধর করে আটকে রেখেছে এমন খবর পাই। পরে স্থানীয় তাফালবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও স্থানীয় সাউথখালী ইউনিয়ন জামায়াতের নেতাদের নিয়ে ঘটনাস্থলে যাই। সেখানে যাওয়ার পর অসুস্থ অবস্থায় মাসুমকে দুই -তিন জন ধরে আমাদের কাছে নিয়ে আসে। তার কাছে ঘটনা জানতে চাইলে হঠাৎ বমি করে। তাৎক্ষণিক শরনখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়। এক পর্যায়ে তাকে ডাক্তার মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নির্বাচনের পূর্বে ও পরবর্তীতে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। দুই দফায় হামলার ঘটনা ঘটে। জামায়াত ও বিএনপির উভয়পক্ষের লোকজন আহত হয়।  ওই ঘটনার জের ধরে জামায়েত কর্মীরা মাসুমকে ধরে মারধর করে। তিনি এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান।

ওসি মো. সামিনুল হক জানান, একটি হামলার খবর জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সোমবার বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে নিহতের ময়নাতদন্ত  সম্পন্ন হবে। ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে প্রকৃত ঘটনা জানা যাবে। তবে নিহতের পরিবার ও রাজনৈতিক নেতৃবৃন্দের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ইতিমধ্যে তদন্ত নেমেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস পালিত

প্রতিপক্ষের হামলায় বিএনপি কর্মী নিহত শরণখোলায়

আপডেট সময় ১০:১৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬