ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‎ত্রিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফজলুর রহমানের আওয়ামী লীগকে ভালোবাসা ‘পরকীয়ার’ মতো জানিয়েছেন শামসুজ্জামান দুদু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী “ঈশ্বরগঞ্জ উপজেলার আমনধানের ভাম্পার ফলন ও ধানের দাম নিয়ে কৃষকদের শঙ্কা” ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী বটিয়াঘাটায় বকেয়া বিদ্যুৎ বিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, একাধিক সংযোগ বিচ্ছিন্ন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গৌরীপুরে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, এলাকাবাসীর নিন্দা

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় একটি কথিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী। বুধবার (বিকাল) উপজেলার ৭নং রামগোপালপুর ইউনিয়নের গুজিখাঁ গ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গুজিখাঁ কেরামতিয়া মসজিদ সংলগ্ন এলাকার বাসিন্দা আইনুল হকসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা একটি মামলাকে ‘মিথ্যা ও বানোয়াট’ দাবি করে গ্রামবাসী এ বিক্ষোভের আয়োজন করেন। তারা দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানান এবং ঘটনার তীব্র নিন্দা জানান।

মামলার বাদী মোছা. রেখা বেগম (৩৮), স্বামী মো. সাইদুল ইসলাম, গুজিখাঁ গ্রামের বাসিন্দা। মামলায় বিবাদী করা হয়েছে—আ. কাদির (৩০), মো. সানি মিয়া (২০), আব্দুস সালাম (৫৮), মো. আইনুল হক (৪২) ও মোছা. মিনা আক্তার (৪০)সহ আরও অজ্ঞাতনামা কয়েকজনকে।

অভিযোগে বলা হয়, গত ১০ এপ্রিল ২০১৬ তারিখে ভোর রাতে বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদীর বাড়িতে প্রবেশ করে হামলা, ভাঙচুর, মারধর ও নগদ টাকা লুট করে ।

একই সঙ্গে শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকির অভিযোগও আনা হয়। পরে আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

তবে স্থানীয়রা অভিযোগ করে বলেন, এ মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত ও সম্পূর্ণ মিথ্যা। তারা দাবি করেন, সামাজিকভাবে সম্মানিত ব্যক্তি আইনুল হকসহ অভিযুক্তদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন গুজিখাঁ কেরামতিয়া মসজিদের ইমাম এখলাস উদ্দিন নুরী, ফখরুল ইসলাম, মসজিদের খাদেম সাইফুল ইসলাম, তাহের আলী, মো. সুমন এবং ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুর রাজ্জাকসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “আইনুল হক একজন সৎ ও সমাজসেবামূলক ব্যক্তি। তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা কখনো তার বিরুদ্ধে কাউকে হয়রানি করার অভিযোগ শুনিনি।”

সমাবেশ থেকে অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানানো হয় এবং এ ধরনের ‘মিথ্যা মামলার’ বিরুদ্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ত্রিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত

গৌরীপুরে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, এলাকাবাসীর নিন্দা

আপডেট সময় ১২:০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬