ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্বল্পোন্নত দেশগুলোর টেকসই উন্নয়নের জন্য বিশ্বনেতাদের প্রতি বাংলাদেশের আহ্বান নদী ব্যবস্থাপনায় নতুন অধ্যায়: তিস্তা নিয়ে চীন-বাংলাদেশের সমঝোতা ​ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইটের প্রস্তাব দিল ইরান, বাড়ছে কূটনৈতিক সম্ভাবনা পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু গাইবান্ধায় মদনে কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত সাড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিনিয়োগ টানতে চীনে নতুন কার্যালয় খুলছে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর ঘোষণা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর বৈঠক সম্পর্ক জোরদারের পথে বিএনপি ও চীনা কমিউনিস্ট পার্টি, স্বাক্ষরিত সমঝোতা স্মারক নওগাঁ সীমান্তে পুশইনে ব্যর্থ বিএসএফ, ৯ জনকে ফেরত নিল ভারত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পেনাল্টি ভাগ্যে সমতা: আর্সেনাল বনাম অ্যাতলেটিকো দ্বৈরথের ফয়সালা দ্বিতীয় লেগে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

দীর্ঘ সময় পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলার স্বপ্নে বিভোর আর্সেনাল ও অ্যাতলেটিকো মাদ্রিদ। ২০০৬ সালে গানাররা এবং ২০১৬ সালে সবশেষ ফাইনাল খেলেছিল ডিয়েগো সিমিওনের দল। লম্বা সময়ের সেই আক্ষেপ ঘুচানোর সুযোগ এখন দুই দলের সামনেই। সেমিফাইনালের প্রথম লেগে পেনাল্টি থেকে পাওয়া গোলে ১-১ সমতায় থেকে মাঠ ছাড়ায় ফাইনালের আশা বেশ ভালোভাবেই টিকিয়ে রেখেছে আর্সেনাল ও অ্যাতলেটিকো।

গত বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে মাদ্রিদের মেট্রোপলিটনে স্বাগতিক অ্যাতলেটিকো সবমিলিয়ে এগিয়ে ছিল গানারদের চেয়ে। প্রায় ৫২ শতাংশ পজেশন নিয়ে তারা ১৮টি শট নেয়, এর মধ্যে লক্ষ্যে ছিল ৪টি। বিপরীতে ১১ শটের ২টি লক্ষ্যে রাখতে পারে সফরকারী আর্সেনাল। ৪৪ মিনিটে স্পটকিকে প্রথমে আর্সেনালকে এগিয়ে দেন ভিক্টর গিওকেরেস, দ্বিতীয়ার্ধে একই কায়দায় গোল করে হুলিয়ান আলভারেজ অ্যাতলেটিকোকে সমতায় ফেরান।

বিরতির আগে আর্সেনাল লিড পাওয়ার উপলক্ষ্য পায় গিওকেরেসকে অ্যাতলেটিকো ডিফেন্ডার নিজেদের বক্সে ফেলে দেওয়ার সুবাদে। ইংলিশ ক্লাবটির এই সুইডিশ স্ট্রাইকার বুলেট গতির শটে পেনাল্টি ঠিকঠাক কাজে লাগিয়েছেন। পিছিয়ে পড়া অ্যাতলেটিকো মরিয়া হয়ে ওঠে বিরতির পর। মিনিট দুয়েকের মাথায় আলভারেজের ফ্রি-কিক বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। মিনিট ছয়েক পর এই আর্জেন্টাইন তারকার কাছ থেকে বল পেয়ে আদেমোলা লুকমান শট নেন গোলরক্ষক বরাবর। ৫৬ মিনিটে পেনাল্টি পায় অ্যাতলেটিকো, আর্সেনাল ডিফেন্ডার বেন হোয়াইটের হাতে লাগার পর মনিটর দেখে পেনাল্টি দেন রেফারি।

চার মিনিট পরেই এবেরেচি এজে ফাউলের শিকার হলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। কিন্তু ভিএআর দেখে সেই সিদ্ধান্ত বদলে যায়। ফলে অপরিবর্তিত থাকে স্কোরলাইন। ফিরতি লেগে আগামী মঙ্গলবার আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে খেলতে নামবে অ্যাতলেটিকো।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বল্পোন্নত দেশগুলোর টেকসই উন্নয়নের জন্য বিশ্বনেতাদের প্রতি বাংলাদেশের আহ্বান

পেনাল্টি ভাগ্যে সমতা: আর্সেনাল বনাম অ্যাতলেটিকো দ্বৈরথের ফয়সালা দ্বিতীয় লেগে

আপডেট সময় ১০:৪৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬