ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হিমাগারের ভাড়া কমানোর দাবিতে আলু ফেলে মহাসড়ক অবরোধ মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা সমস্যার দ্রুত সমাধান হবে জানালেন শিক্ষা মন্ত্রণালয় বাজেটের পর দ্রব্যমূল্য বাড়ানোর সুযোগ নেই বললেন বাণিজ্যমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে, আহত ১০ জাদুকরী হ্যাটট্রিক, মেসিকে ‘অবিশ্বাস্য’ বলে প্রশংসায় ভাসালেন স্ত্রী শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব বাজেটে কারিগরি শিক্ষাখাতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বললেন শিক্ষামন্ত্রী খেটে খাওয়া মানুষের জন্য দেওয়া বাজেটকে অনেকে চানাচুর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাভেলের ওপর হামলার বিচার দাবিতে গৌরীপুরে মানববন্ধন অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী রাহিদ খান পাভেলের ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয়রা।

গত মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ৪টায় উপজেলার শ্যামগঞ্জ জালশুকা এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে পাভেলের নিজ বিদ্যালয়ের ২০১৮ ব্যাচের শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০–২১ শিক্ষাবর্ষের দর্শন বিভাগের শিক্ষার্থী রাহিদ খান পাভেল অত্যন্ত মেধাবী ও সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত একজন শিক্ষার্থী। ছোটবেলাতেই বাবাকে হারানো পাভেল ঢাকায় পড়াশোনার পাশাপাশি টিউশনি করে নিজের শিক্ষার ব্যয় বহন করেন এবং সেই আয়ে পরিবারকেও সহায়তা করেন।

বক্তারা অভিযোগ করেন, কোনো রাজনৈতিক দলের সক্রিয় কর্মী না হওয়া সত্ত্বেও তার ওপর নৃশংস হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এ ধরনের বর্বরোচিত হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

এর আগে, গত ৭ মার্চের ভাষণ সম্পর্কিত একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করার জেরে ওইদিন রাতে টিউশনি শেষে ক্যাম্পাসে ফেরার পথে রাহিদ খান পাভেলের ওপর অতর্কিত হামলা চালানো হয়। পরে আহত অবস্থায় তাকে শাহবাগ থানার সামনে ফেলে রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হিমাগারের ভাড়া কমানোর দাবিতে আলু ফেলে মহাসড়ক অবরোধ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাভেলের ওপর হামলার বিচার দাবিতে গৌরীপুরে মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় ১০:২৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬