ময়মনসিংহ , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশের স্বার্থে যেকোনো বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে প্রস্তুত জানিয়েছেন জামায়াত আমির মদনে উচিপুর হাওরে অবৈধ বেড় ও চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দেবেন কি না, তা ভারতকেই স্পষ্ট করতে হবে বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী উত্তাল সেই দিনগুলো: জুলাই অভ্যুত্থানের এই সময়েই ঘোষণা করা হয়েছিল তিন দিনের সাধারণ ছুটি আন্দোলনের উত্তাল পরিস্থিতিতে সারাদেশের সব পোশাক কারখানা বন্ধের ঘোষণা জাতীয় মৎস্য পক্ষ সফল করতে শেরপুরে প্রস্তুতি সভা যেকোনো বিশৃঙ্খলা প্রতিহত করতে প্রস্তুত: জুলাই গণ–অভ্যুত্থান দিবসে র‌্যাবের কঠোর গোয়েন্দা নজরদারি জাতিসংঘ সাধারণ পরিষদ ও দ্বিপক্ষীয় বৈঠক: ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী পূর্বধলায় ৩০ অসহায় পরিবার পেলেন অনুদান, বেশ কিছু উন্নয়নকাজ পরিদর্শন করলেন এমপি মানসুরা নরসিংদীতে কক্ষে আটকে পড়া দুই বছরের শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিয়ের ৩ দিন পর নববধূ হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যে প্রধান আসামি স্বামী গ্রেফতার

  • Aminul Islam
  • আপডেট সময় ০১:৩৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
  • ৪৫১ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ-

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া-
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নববধূকে গলা কেটে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যে প্রধান আসামি স্বামী আব্দুল হামিদকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে আখাউড়া উপজেলার বড়মুড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আখাউড়া থানা পুলিশ হামিদকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আব্দুল হামিদ (২৮) উপজেলার দক্ষিণ ইউনিয়নের হিরাপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। আখাউড়া থানা পুলিশ জানায়, গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি) আখাউড়া উপজেলার হীরাপুর গ্রামের আব্দুল লতিফ মিয়ার সৌদি আরব ফেরত ছেলে আব্দুল হামিদের সাথে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব এলাকার আব্দুর রাজ্জাক মিয়ার মেয়ে তাসলিমা আক্তার এর বিয়ে হয়। পরে বিয়ের মাত্র ৩ দিন পর মঙ্গলবার দুপুরে ধারালো ছুরি দিয়ে নববধূ তাসলিমাকে গলা কেটে হত্যা করে হামিদ পালিয়ে যান। এ ঘটনায় নিহত তাসলিমার ভাই আব্দুল কুদ্দুস রাতেই বাদী হয়ে আব্দুল হামিদকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
এ বিষয়ে আখাউড়া থানার ওসি নূরে আলম জানান, ঘটনার পর পালিয়ে যাওয়া হামিদকে দ্রুত গ্রেফতারের জন্য মোবাইল ট্রাকিং করে একাধিক স্থানে অভিযান পরিচালনা করা হয়। হামিদ বারবার স্থান পরিবর্তন করতে থাকে। পরে বুধবার সকালে আখাউড়া সীমান্তের বড়মুড়া এলাকা দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ফকিরমুড়া বিজিবি ক্যাম্পের সদস্যদের সহযোগিতায় হামিদকে গ্রেফতার করতে সক্ষম হয়। তবে কি কারণে হত্যাকান্ড ঘটেছে এ রহস্য উদঘাটনে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন ওসি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের স্বার্থে যেকোনো বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে প্রস্তুত জানিয়েছেন জামায়াত আমির

বিয়ের ৩ দিন পর নববধূ হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যে প্রধান আসামি স্বামী গ্রেফতার

আপডেট সময় ০১:৩৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪