ময়মনসিংহ , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
টানা বৃষ্টিতে নেত্রকোনায় জনজীবন বেসামাল, কষ্টে দিন কাটছে খেটে খাওয়া মানুষের ২০২৮ সালের আগে ঢাকা থেকে নিউইয়র্কে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা নেই জানিয়েছেন পর্যটনমন্ত্রী প্রধানমন্ত্রী ঢাকা ছাড়লেন মালয়েশিয়ার উদ্দেশে ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে বললেন র‍্যাব ব্যাংক ঋণ নেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে চায় সরকার জানিয়েছেন অর্থমন্ত্রী পাবনার দুলাইতে জমিদার আজিম চৌধুরীর বাড়ী দেখতে এখনও ভিড় জমায় হাজারো হাজারো মানুষ আলোচিত মাসুদ হত্যার প্রধান আসামী সন্ত্রাসী আইয়ুব র‍্যাবের হাতে আটক কুড়িগ্রামে মরিচক্ষেতে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ, চাষি পলাতক বরেণ্য কবি নির্মলেন্দু গুণের জন্মদিন আজ: ভক্তদের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত শব্দসৈনিক আসন্ন পূর্বধলা উপজেলা নির্বাচন: ভাইস চেয়ারম্যান পদে লড়বেন মৎস্যজীবী দল নেতা মোহাম্মদ আলী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দুর্গম পাহাড়ে প্রাণের সঞ্চার: অসুস্থ নারীকে উদ্ধার করে হাসপাতালে সেনাবাহিনী

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার এক দুর্গম পাহাড়ি গ্রাম থেকে স্ট্রোকে আক্রান্ত রামকিল বম (৭৪) নামের এক বৃদ্ধাকে হেলিকপ্টারে করে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

গত শনিবার (২০ জুন) বিকেলে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, শনিবার সকালে রোয়াংছড়ির দুর্গম এলাকায় বসবাসরত রামকিল বম আকস্মিকভাবে স্ট্রোকে আক্রান্ত হন। চিকিৎসার কোনো সুযোগ না থাকায় পাহাড়ি ওই দুর্গম এলাকায় দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। জরুরি ভিত্তিতে তাকে উন্নত চিকিৎসা দেওয়া প্রয়োজন হয়ে পড়ে।

খবর পেয়ে মানবিক দায়িত্ববোধ থেকে তাৎক্ষণিকভাবে উদ্ধার ও চিকিৎসা সহায়তার উদ্যোগ নেয় বাংলাদেশ সেনাবাহিনী। বান্দরবান রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে সেনাবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টার বিকেলে ওই দুর্গম এলাকায় পৌঁছায়। পরে সেখান থেকে অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার করে সরাসরি চট্টগ্রাম সিএমএইচে নিয়ে আসা হয়।

সেনাবাহিনী জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের সব সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নয়ন ও যেকোনো জরুরি মানবিক সহায়তায় সেনাবাহিনী সব সময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই উদ্ধার অভিযান তারই একটি অংশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা বৃষ্টিতে নেত্রকোনায় জনজীবন বেসামাল, কষ্টে দিন কাটছে খেটে খাওয়া মানুষের

দুর্গম পাহাড়ে প্রাণের সঞ্চার: অসুস্থ নারীকে উদ্ধার করে হাসপাতালে সেনাবাহিনী

আপডেট সময় ১০:৪৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬