ময়মনসিংহ , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
টানা বৃষ্টিতে নেত্রকোনায় জনজীবন বেসামাল, কষ্টে দিন কাটছে খেটে খাওয়া মানুষের ২০২৮ সালের আগে ঢাকা থেকে নিউইয়র্কে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা নেই জানিয়েছেন পর্যটনমন্ত্রী প্রধানমন্ত্রী ঢাকা ছাড়লেন মালয়েশিয়ার উদ্দেশে ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে বললেন র‍্যাব ব্যাংক ঋণ নেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে চায় সরকার জানিয়েছেন অর্থমন্ত্রী পাবনার দুলাইতে জমিদার আজিম চৌধুরীর বাড়ী দেখতে এখনও ভিড় জমায় হাজারো হাজারো মানুষ আলোচিত মাসুদ হত্যার প্রধান আসামী সন্ত্রাসী আইয়ুব র‍্যাবের হাতে আটক কুড়িগ্রামে মরিচক্ষেতে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ, চাষি পলাতক বরেণ্য কবি নির্মলেন্দু গুণের জন্মদিন আজ: ভক্তদের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত শব্দসৈনিক আসন্ন পূর্বধলা উপজেলা নির্বাচন: ভাইস চেয়ারম্যান পদে লড়বেন মৎস্যজীবী দল নেতা মোহাম্মদ আলী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

টানা বৃষ্টিতে নেত্রকোনায় জনজীবন বেসামাল, কষ্টে দিন কাটছে খেটে খাওয়া মানুষের

নেত্রকোণার পূর্বধলাসহ বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকায় জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। টানা ও মাঝেমধ্যে ভারী বৃষ্টির কারণে অনেক সড়ক পিচ্ছিল ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষ।

গত শনিবার (২১ জুন) দুপুরে সরেজমিনে দেখা যায়, বৃষ্টির কারণে এলাকার বিভিন্ন সড়কে পানি জমে গেছে এবং রাস্তাগুলো কাদাময় হয়ে পড়েছে। প্রয়োজনীয় কাজে বের হওয়া সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে দিনমজুর, অটোরিকশা চালক, ভ্যানচালক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা কর্মস্থলে যেতে ও স্বাভাবিকভাবে কাজ করতে হিমশিম খাচ্ছেন।

স্থানীয়রা জানান, থেমে থেমে বৃষ্টির কারণে তাদের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। অনেকেই সময়মতো কর্মস্থলে যেতে পারছেন না। ফলে স্বল্প আয়ের মানুষের আয় কমে যাওয়ার পাশাপাশি পরিবার চালাতে বাড়ছে সংকট।

এদিকে, আবহাওয়া অনুকূলে না থাকায় কৃষি কাজেও কিছুটা স্থবিরতা দেখা দিয়েছে। সাধারণ মানুষের দাবি, বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কার এবং পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ প্রয়োজন।
স্থানীয়দের আশা, দ্রুত পরিস্থিতির উন্নতি হলে স্বাভাবিক জনজীবন ফিরে আসবে এবং দুর্ভোগ কিছুটা হলেও কমে আসবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা বৃষ্টিতে নেত্রকোনায় জনজীবন বেসামাল, কষ্টে দিন কাটছে খেটে খাওয়া মানুষের

টানা বৃষ্টিতে নেত্রকোনায় জনজীবন বেসামাল, কষ্টে দিন কাটছে খেটে খাওয়া মানুষের

আপডেট সময় ০৩:৪৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬