ময়মনসিংহ , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চাঁপাইনবাবগঞ্জে মার্কেটে ভয়াবহ আগুন

চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। এতে চারটি দোকান পুড়ে ছাই হয়েছে বলে জানা গেছে। আজ বুধবার (২৪ জুন) সকাল সোয়া ৮টার দিকে শহরের নিউ মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ফায়ার সার্ভিস জানায়, সকালে মার্কেট খোলার আগেই রাজশাহী স্টোরে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। পরে আগুন ছড়িয়ে পড়ে ফ্যাশন গার্মেন্টস ও রাইসা ফ্যাশনে।

ফায়ার সার্ভিসকে খবর দিলে সদর উপজেলার তিনটি, শিবগঞ্জের দুটি ও নাচোলের একটি মিলে মোট ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি দোকানের পুরো আসবাবপত্র ও পোশাক আগুনে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। এ ছাড়াও আগুনের ধোঁয়ায় অন্তত আরও ৮-১০টি দোকানে ক্ষয়ক্ষতি হয়েছে। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানায় ফায়ার সার্ভিস।

এ বিষয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘খবর পেয়ে জেলা সদরের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে শিবগঞ্জের আরও দুটি ও নাচোল উপজেলার একটি ইউনিট ঘটনাস্থলে এসে কাজে যোগ দেয়। ফায়ার সার্ভিসের গাড়ি ছাড়াও আশেপাশের পুকুর ডোবা থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণ করা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।’ 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’বললেন মাহফুজ আলম

চাঁপাইনবাবগঞ্জে মার্কেটে ভয়াবহ আগুন

আপডেট সময় ১২:৩৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬