ময়মনসিংহ , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গণপিটুনিতে প্রাণ হারালেন টঙ্গীর যুবক, অভিযুক্ত ছিনতাইয়ের ​অর্ধ-বার্ষিক ও প্রাক্‌-নির্বাচনী পরীক্ষার নতুন সময়সূচী প্রকাশ জন্মদিনের বিশেষ ছবি প্রকাশ: আবারও আলোচনায় বিজয়-তৃষার প্রেম অন্য দেশ পারলে ইরান কেন ক্ষেপণাস্ত্র রাখতে পারবে না জানিয়েছেন শেহবাজ চীন সফরে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব বললেন রিজভী হত্যাচেষ্টা মামলা: কণ্ঠশিল্পী মমতাজ আবারও গ্রেপ্তার দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে প্রধানমন্ত্রী ​ট্রাইব্যুনাল আইনের চ্যালেঞ্জ: হাইকোর্টে রিট দায়ের নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনব বললেন শিক্ষামন্ত্রী বডি স্প্রের গন্ধে ক্লাসরুমে অসুস্থ ১৫ শিক্ষার্থী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মসজিদে মিলল ইমামের ঝুলন্ত মরদেহ, রুমে পাওয়া গেল চিরকুট

চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি মসজিদের ভেতর থেকে মো. আমির হোসেন (৪৩) নামে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. আমির হোসেন ১৩ বছর ধরে ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। মসজিদের দোতলার একটি কক্ষে থাকতেন তিনি।

এ বিষয়ে মসজিদটির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইফতেখার আহমেদ বলেন, মুসল্লিরা মাগরিবের সময় মসজিদ তালাবদ্ধ দেখে ভেবেছিলেন, ইমাম হয়তো বাইরে কোনো কাজে গিয়ে আটকে পড়েছেন। পরে দীর্ঘ সময় খোঁজ না পেয়ে মানুষের সন্দেহ হয়। তখন উঁকি দিয়ে লাশটি দেখতে পান।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া চিরকুটটি তার লেখা কি না, যাচাই করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণপিটুনিতে প্রাণ হারালেন টঙ্গীর যুবক, অভিযুক্ত ছিনতাইয়ের

মসজিদে মিলল ইমামের ঝুলন্ত মরদেহ, রুমে পাওয়া গেল চিরকুট

আপডেট সময় ১২:০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬