ময়মনসিংহ , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত হওয়ায় শেরপুরের মজনু মিয়াকে সংবর্ধনা খুলনায় নূর আজিম বাহিনীর ৬ সদস্য গ্রেপ্তার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: অস্ত্র ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা সম্পন্ন পূর্বধলায় মানসুরা আলমের নির্দেশনায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পূর্বধলায় শহিদুল্লাহ ইমরানের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পূর্বধলায় জাতীয় সমবায় দিবস পালিত, শ্রেষ্ঠ দুই সমবায় সংগঠনকে সম্মাননা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পূর্বধলায় আবু তাহের তালুকদারের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ নেত্রকোণায় কালীপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় ১৩ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

নেত্রকোনার পূর্বধলায় নিজের ১৩ বছর বয়সী শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে সজিত (৩০) নামের এক পাষণ্ড পিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে উপজেলার আগিয়া ইউনিয়নের কৈলাটি গ্রামে এই ঘটনা ঘটে।​গ্রেপ্তারকৃত সজিত কৈলাটি গ্রামের মৃত বছির শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সজিত চরম মাদকাসক্ত। এর আগেও সে নিজের মাকে ধর্ষণের চেষ্টা করেছিল, যার ফলে লোকলজ্জা ও প্রাণভয়ে তার মা বাড়ি ছেড়ে পালিয়ে যান।

​পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সজিত তার নিজ ঘরে ঘুমন্ত শিশু কন্যাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ভিকটিমের চিৎকার ও কান্নাকাটি শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। আশপাশের লোকজনের উপস্থিতি টের পেয়ে সজিত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে পূর্বধলা থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সজিতকে গ্রেপ্তার করে এবং ভিকটিম শিশুকে তাদের হেফাজতে নেয়।

​এ ঘটনায় ভিকটিমের প্রতিবেশী চাচা মাইদুজ্জামান সরকার বাদী হয়ে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করেছেন।​পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুক্তভোগী শিশুটি তার বাবার বিরুদ্ধে ধর্ষণের নির্মম বিবরণ দিয়েছে। পরবর্তীতে পুলিশের তীব্র জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সজিতও নিজের মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। একই সাথে ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষা এবং পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন

পূর্বধলায় ১৩ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

আপডেট সময় ১১:৩০:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬