সরকার গৌরীপুর উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে গৌরীপুর উপজেলা ও পৌরবাসীর চিকিৎসাসেবায় এক নতুন দিগন্তের সূচনা হবে।
হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বিশেষায়িত চিকিৎসাসেবা, আধুনিক চিকিৎসা সরঞ্জাম, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে।
ফলে রোগীদের উন্নত চিকিৎসার জন্য দূরবর্তী স্থানে যাওয়ার প্রয়োজন অনেকাংশে কমে আসবে এবং স্থানীয় পর্যায়েই আরও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে।
এ উন্নয়ন উদ্যোগ গৌরীপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
এলাকাবাসী আশা করছেন, দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল উন্নীতকরণের কার্যক্রম বাস্তবায়িত হবে এবং সাধারণ মানুষ এর সুফল ভোগ করতে পারবেন।
গৌরীপুর উপজেলা স্বাস্থ্যসেবা ব্যবস্থার এই অগ্রযাত্রা উপজেলাবাসীর জন্য একটি আশাব্যঞ্জক ও ইতিবাচক মাইলফলক।

মোঃ মাহফুজুর রহমান, গৌরীপুর ( ময়মনসিংহ) প্রতিনিধি 





















