ময়মনসিংহ , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা ভিক্ষাবৃত্তি ছেড়ে মুদি দোকানে নতুন জীবন, আমেনা খাতুনের পাশে পূর্বধলা উপজেলা প্রশাসন ঠাকুরগাঁওয়ে ১৭ লাখ টাকার চোরাই ওষুধ উদ্ধার, পিকআপসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার পূর্বধলা সরকারি কলেজে ৮ বছর পর পূর্ণাঙ্গ অধ্যক্ষ, দায়িত্ব নিলেন আকবর আলী ঠাকুরগাঁওয়ে ১১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৫ মামলা ​পূর্বধলায় ভুয়া সমিতির নামে সরকারী বনায়ন প্রকল্পের গাছ চুরি ও অবৈধ বিক্রির চেষ্টার অভিযোগ নালিতাবাড়ীর নন্নীবাজারে জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত নকলায় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক সদর, পাবনা আনসার-ভিডিপি সদস্য-সদস্যাগণদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ, উদ্বোধন কেন্দ্রীয় লাইব্রেরির কার্যক্রম
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নকলায় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক

শেরপুরের নকলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩৭ বোতল নেশাজাতীয় ‘এস্কাফ সিরাপ’সহ মনিকা (২০) নামে এক তরুণীকে আটক করেছে এসআরবি-১৪, ময়মনসিংহ।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টা ২৫ মিনিটে নকলা পৌরশহরের পুরাতন হলচত্বর মোড়ে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। আটক মনিকার বাড়ি শেরপুর সদর উপজেলায়।

এসআরবি-১৪ সূত্রে জানা যায়, অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে মনিকাকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে তিনি তার হেফাজতে নেশাজাতীয় ‘এস্কাফ সিরাপ’ থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যমতে কাঁধে বহন করা একটি ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৭ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ অর্থও জব্দ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মনিকা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে শেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।

পরে উদ্ধারকৃত আলামতসহ আটক মনিকাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নকলা থানায় হস্তান্তর করা হয়েছে।প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রতিষ্ঠালগ্ন থেকে এসআরবি-১৪ বিভিন্ন চাঞ্চল্যকর ও ক্লুলেস অপরাধের রহস্য উদ্ঘাটন, হত্যা, জঙ্গি, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে সংস্থাটি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা

নকলায় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক

আপডেট সময় ০২:৪০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬