দাঁড়িয়েছে এনজিও সংস্থা ‘কারিতাস’। মানবিক এই সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে শত শত কর্মহীন ও দুস্থ মানুষের হাতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে কারিতাস এনজিও থেকে ত্রাণ সামগ্রী সংগ্রহ করে তা দুর্গম ও অসহায় পরিবারগুলোর কাছে পৌঁছে দেন লামা উপজেলা ২ নং সদর ইউনিয়ন মহিলা দলের সদস্য সচিব মোসাঃ জহুরা বেগম।
ত্রাণ বিতরণকালে মোসাঃ জহুরা বেগম বলেন, “প্রাকৃতিক দুর্যোগের কারণে আমার এলাকার মানুষ মানবেতর জীবনযাপন করছেন। তাদের কষ্ট লাঘব করার লক্ষ্যেই আমি অক্লান্ত পরিশ্রম করে কারিতাস থেকে এই সহায়তা সামগ্রী নিয়ে এসেছি। অসহায় মানুষদের মুখে সামান্য হাসি ফোটাতে পারাটাই আমার মূল লক্ষ্য।”

স্টাফ রিপোর্টার 
























