বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার নতুন আমীর নির্বাচিত হয়েছেন মাওলানা আফসার উদ্দিন। উপজেলা শাখার সেক্রেটারি মনোনীত হয়েছেন আরিফ রব্বানী।
গত বুধবার (১১ নভেম্বর) সকালে নালিতাবাড়ী পৌর শহরের গড়কান্দা এলাকায় জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে রুকনদের গোপন ব্যালটে ভোটের মাধ্যমে মাওলানা আফসার উদ্দিন পুনরায় উপজেলা আমীর নির্বাচিত হন। একই দিন উপজেলা শাখার সেক্রেটারি হিসেবে আরিফ রব্বানীকে মনোনীত করা হয়।
এ ছাড়া রুকনদের গোপন ভোটে সাত সদস্যবিশিষ্ট উপজেলা শূরা পরিষদ গঠন করা হয়েছে বলে জানানো হয়।নির্বাচন শেষে নবনির্বাচিত উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিনকে শপথবাক্য পাঠ করান শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাফিজুর রহমান। পরে নবনির্বাচিত শূরা সদস্যদের শপথবাক্য পাঠ করান উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর।
নির্বাচনে প্রধান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা নির্বাচন পরিচালনা কমিটির মু. গোলাম কিবরিয়া (ভিপি)। তাঁকে সহযোগিতা করেন সহকারী নির্বাচন পরিচালক ডা. হাসানুজ্জামান ও রাশেদ বিন কামাল।
দলীয় সাংগঠনিক প্রক্রিয়ার অংশ হিসেবে উপজেলা আমীর নির্বাচন, শূরা পরিষদ গঠন ও শপথ গ্রহণের মধ্য দিয়ে নালিতাবাড়ী উপ
জেলা জামায়াতের নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করে।

আব্দুল আলীম, শেরপুর জেলা প্রতিনিধি 


















