ময়মনসিংহ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নারায়ণগঞ্জের বন্দরে ডিবি পুলিশ পরিচয়ে ১৮ লাখ টাকা ছিনতাই, থানায় মামলা ৬৪ বিজিবি’র বড় সফলতা: চোরাকারবারিরা পালালেও উদ্ধার ৬০ হাজার ইয়াবা মানুষের আসল ঠিকানা ইট-কাঠের বাড়ি নয়, মানবিক হৃদয়: এক চিরকুটেই জীবনের শ্রেষ্ঠ উপহার পেলেন অবসরপ্রাপ্ত ডাকপিয়ন মনোহরদীতে কাছিটান খেলায় খোটমোড়া দলের জয়, দর্শকদের ঢল অভিভাবকদের না জানিয়েই স্কুল কমিটি: বারহাট্টায় নিয়ম না মানার অভিযোগ গ্যাসের তীব্র সংকটে চরম ভোগান্তিতে কালিয়াকৈরবাসী, সিএনজি পাম্পে যানবাহনের দীর্ঘ সারি ​৯ মাসের অনাথ শিশু থেকে ‘বিএ পাস’ সমাজসেবক ​মায়ের মুখের হাসির জন্য মেম্বার পদে লড়ছেন অদম্য হারাধন টেকনাফে সিএনজি থেকে ৬ হাজার ৫০০ ইয়াবা উদ্ধার, দুই মাদক কারবারি গ্রেপ্তার সাংবাদিক তুরাবের স্মৃতিতে বৃক্ষরোপণ করল সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আইইউটিতে অটোমেক টু পয়েন্ট জিরো’র উদ্বোধনীতে এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সাংবাদিক তুরাবের স্মৃতিতে বৃক্ষরোপণ করল সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর আহবায়ক দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল বলেছেন, শহীদ সাংবাদিক এটিএম তুরাব আমাদের সহকর্মী। মহান রব যেন তার শাহাদাতকে কবুল করেন। জান্নাতের উচ্চ মাকাম দান করেন। শহীদ তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক। আমাদের সর্বোচ্চ চাওয়া এটাই।

সাম্প্রতিক সময়ে শহীদ তুরাব হয়ে গেছে বিভিন্ন সংস্থা সংগঠনের আত্মপ্রচারের মাধ্যম। আমরা তুরাব হত্যার বিচার চাই। কিন্তু তা নিয়ে আত্মপ্রচার চাইনা।জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি উপরোক্ত কথা বলেন।

সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে গত ৩০ জুলাই বৃহস্পতিবার বিকেলে নগরীর ৩২ নং ওয়ার্ডের সুন্দরবন আবাসিক এলাকার প্রধান সড়কের পাশে ফলজ বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপন করা হয়।

শহীদ সাংবাদিক এটিএম তুরাবের মাগফিরাত কামনায় ছদকায়ে জারিয়া হিসেবে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরিবেশ সংরক্ষণ এবং শহীদ সাংবাদিকের স্মৃতিকে সম্মান জানাতে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বৃক্ষরোপন কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সাংবাদিক এটিএম তুরাবের বড়ভাই আবুল আহসান মোঃ আজরফ জাবুর।বৃক্ষরোপন কালে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সদস্য সচিব ও দৈনিক ইনকিলাবের সিলেট ব্যুরো চীফ ফয়সাল আমিন,

দৈনিক দেশবার্তা নিউজের সিলেট ব্যুরো প্রধান ও সিলেট বাণীর চিফ রিপোর্টার কাওছার আহমদ, দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো স্টাফ রিপোর্টার এমজেএইচ জামিল, দ্যা নিউ ন্যাশনের ব্যুরো চীফ শফিক আহমদ শফি, দৈনিক কাজির বাজারের সিনিয়র স্টাফ রিপোর্টার সিন্টু রন্জন চন্দ, টাইমস সিলেট ডটকমের সম্পাদক সাহেদ আহমদ, দৈনিক নয়া দিগন্তের ফটোগ্রাফার জয়নাল আবেদিন আজাদ ও দৈনিক সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার বদরুর রহমান বাবর, সাংবাদিক আতাউর রহমান প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জের বন্দরে ডিবি পুলিশ পরিচয়ে ১৮ লাখ টাকা ছিনতাই, থানায় মামলা

সাংবাদিক তুরাবের স্মৃতিতে বৃক্ষরোপণ করল সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

আপডেট সময় ০২:১৫:০৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬