ময়মনসিংহ , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​আলিমে রেজিস্ট্রেশন বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সুখবর: সময় বাড়ালো মাদ্রাসা বোর্ড স্বাস্থ্যখাতে জনবল সংকট মোকাবিলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু জানিয়েছেন তথ্য উপদেষ্টা সরকারি চাকরিতে নতুন পে-স্কেল: বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে জানিয়েছেন অর্থমন্ত্রী কৃষক ১০ হাজার টাকার কৃষি ঋণের জন্য কোমরে দড়ি পড়ে, আর হাজার কোটি টাকার ক্ষমতাশালী গ্রহীতাদের বেলায় আইন তার নিজের গতি হারিয়ে ফেলে? এনসিপির সমাবেশে হামলা: দোষীদের শাস্তির দাবি গোলাম পরওয়ারের কলেজগুলোর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ম ৬ দিনের বিরতি শেষে আজ ফের বসছে জাতীয় সংসদ অধিবেশন ​ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস: দুপুরের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বাংলাদেশে আবারও বেড়েছে ডলারের দাম।

  • বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় ০৮:৩৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

বাংলাদেশে আবারও বেড়েছে ডলারের দাম। খোলাবাজারে এক ডলারের বিনিময়ে গুনতে হচ্ছে ১২৬ থেকে ১২৭ টাকা পয়সা পর্যন্তও। ব্যাংকগুলো বেশি দামে প্রবাসী আয় কিনছে। ফলে ব্যবসায়ীদের পণ্য আমদানিতে ডলারের দাম বেশি পরিশোধ করতে হচ্ছে। সব মিলিয়ে ডলারের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

হটাৎ কেন বাড়ছে মার্কিন ডলারের দাম? এর কারণ খুঁজতে মাঠে নেমেছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানটির মুখপাত্র হুসনে আরা শিখা জানিয়েছেন, তদন্ত শেষে তারা সিদ্ধান্ত নেবে, অতীতের ক্রোলিং পেগ পদ্ধতিই থাকবে, নাকি পরিতর্তন-পরিমার্জন কিংবা নতুন কোন পলিসি নেওয়া হবে।

ডলারের বাজার নিয়ন্ত্রণে চলতি বছরের ৮ মে ক্রোলিং পেগ পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাংক। তখন ১০ টাকা দাম বাড়িয়ে প্রতি ডলারের ভিত্তি মূল্য নির্ধারণ করা হয় ১১৭ টাকা। এই ভিত্তি মূল্যের ২ শতাংশ বেশি-কমে, কেনা-বেচা হওয়ার কথা ছিলো ডলারের।

তখন থেকে বেশ কিছু দিন মোটামুটি ১২০ টাকার মধ্যে প্রতি ডলার কেনা-বেচা হতেও দেখা যায়। যদিও তখন থেকেই এর চেয়ে বেশি রেটে ডলার কিনতে হচ্ছে আমদানিকারকদের।

ধাপে ধাপে একশো সাত, একশ সতেরোর পর এবার কি ১২৭ টাকা নির্ধারণের দিকে কি যাচ্ছে ডলারের দাম? ব্যাংক থেকে চাহিদামত ডলার মিলছে না! এলসিতেও গুণতে হচ্ছে ১২৬/১২৭ টাকা। খোলা বাজারে ডলার কমে গেছে। তাই কেন ক্রলিং পেগ পদ্ধতি কাজে এলো না, এর কারণ অনুসন্ধানে নেমেছে কেন্দ্রীয় ব্যাংক।

আইএমএফ’র শর্তে আছে, ডলার রেট সংক্রান্ত ডেটা মার্কেট থেকে সংগ্রহ করে প্রকাশ করবে বাংলাদেশ ব্যাংক। তবে, রেট যেনো উঠানামা করে এমন নিউ ক্রোলিং পেগ পদ্ধতি চালুর পরামর্শ দিচ্ছে পরামর্শ।

বিআইবিএম-এর সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ ব্যাংকের উচিত ডলারের মূল্য বাজারের উপর ছেড়ে দেয়া।

বাংলাদেশ ব্যাংকের ডেটাবেজে চলতি অর্থবছরের শুরুর দিনে ডলারের দাম রেকর্ড করা আছে ডলার প্রতি ১১৮ টাকা। ২২ ডিসেম্বরে তা দেখানো হচ্ছে ১২০ টাকায়। যেটি প্রকৃত বাজার দর থেকে ৭ টাকা কম।জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংক এখন বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কিনছে। ফলে এক সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৯ কোটি ডলার বেড়েছে। তাতে গত বুধবার মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২ হাজার ৪৯৪ কোটি ডলার, যা আগের বুধবার ছিলো ২ হাজার ৪৭৫ কোটি ডলার।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​আলিমে রেজিস্ট্রেশন বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সুখবর: সময় বাড়ালো মাদ্রাসা বোর্ড

বাংলাদেশে আবারও বেড়েছে ডলারের দাম।

আপডেট সময় ০৮:৩৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪