ময়মনসিংহ , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত খুলনায় মোবাইল ব্যাংকিংয়ের সিম ভাড়া দিয়ে বিপাকে লিটন, তিন দিনে লেনদেন ২ কোটি ২৬ লাখ টাকা তেঁতুলিয়ায় মেশিন দিয়ে পাথর-বালু উত্তোলনের অভিযোগ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী কৃষক ও শিক্ষার্থীদের কল্যাণে ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান ইঞ্জিনিয়ার তুহিনের শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাউবি ও মালয়েশিয়ার IIUM-এর মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে প্রতিরোধ ২১টি শেরপুরে ভিডিও কনফারেন্সে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন ২)’ এর উদ্বোধন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নেত্রকোণায় ভূমিসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান

নাগরিকদের দোরগোড়ায় সহজে ও দ্রুততম সময়ে ভূমিসেবা পৌঁছে দেওয়া, সেবার মানোন্নয়ন এবং আধুনিক ভূমি ব্যবস্থাপনায় অনন্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে ভূমিসেবায় নিষ্ঠা ও দক্ষতার পরিচয় দেওয়া কর্মকর্তাদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।গত ​রোববার (২৩ আগস্ট) দুপুরে, জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  খন্দকার মুশফিকুর রহমান।​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জনবান্ধব, স্বচ্ছ ও গতিশীল ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকারি কর্মচারীদের নিষ্ঠা ও জবাবদিহিতা অত্যন্ত জরুরি। এ ধরনের স্বীকৃতি কর্মকর্তা-কর্মচারীদের কাজের স্পৃহা বৃদ্ধি করবে এবং সাধারণ মানুষকে সততার সঙ্গে সেবা প্রদানে অনুপ্রাণিত করবে।”
​

অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ভূমিসেবায় বিশেষ অবদান রেখে সম্মাননাপ্রাপ্তদের প্রতি আয়োজক ও উপস্থিত অতিথিবৃন্দ আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান। এ উদ্যোগ ভবিষ্যতে জেলায় আরও বেশি স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও প্রযুক্তিভিত্তিক আধুনিক ভূমিসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা প্রকাশ করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় ভূমিসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান

আপডেট সময় ০৯:২৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬