ময়মনসিংহ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক নেই টেকনাফে নাফ নদীতে বিজিবির চিরুনি অভিযান: ২০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারী আটক কলমাকান্দায় সেতুর স্থান পরিদর্শন করলেন প্রকল্প পরিচালক গণ-অভ্যুত্থানে পতিত সরকার ফেরে না: মন্ত্রী মিল্লাত নালিতাবাড়ীতে পৃথক অভিযানে ২৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৪ স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার বললেন জুবাইদা রহমান স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই জানিয়েছেন প্রতিমন্ত্রী শাহে আলম দিনাজপুরের বীরগঞ্জে মাদক ব্যবসা ও সেবন: ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড দুর্গাপুর উপজেলার বিভিন্ন স্থানে সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ‎ত্রিশালে ‘মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে’ বিশাল ‎হা-ডু-ডু খেলার ফাইনাল অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নবীনগরে সংস্কারহীন সড়কে খাদের খাদে অটোরিকশা: চরম দুর্ভোগে এলাকাবাসী

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:১০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে সড়কটির নয়াপাড়া ঈদগাহ থেকে আউয়াল মিয়ার বাড়ি পর্যন্ত সংযোগ অংশটিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশা পাশের খালে পড়ে যায়। এ ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্তমানে সড়কটি এলাকাবাসীর কাছে এক ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জিনদপুর ইউনিয়নের হুরুয়া সড়কের সঙ্গে সংযুক্ত নয়াপাড়া ঈদগাহ থেকে আউয়াল মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না করায় ছোট-বড় অসংখ্য খানাখন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই গর্তগুলোতে পানি জমে সড়কটি অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। প্রতিদিন এ সড়ক দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ হাজার হাজার সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন।

মঙ্গলবার দুপুরে বেহাল সড়কটিতে চলাচলের সময় একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি খালের পানিতে পড়ে উল্টে যায়। এতে রিকশায় থাকা যাত্রীরা মারাত্মক ঝুঁকি ও চরম দুর্ভোগের শিকার হন।

দুর্ভোগ নিরসনে এবং বড় ধরনের দুর্ঘটনা এড়াতে জরাজীর্ণ এ সড়কটি দ্রুত সংস্কার করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ ও কার্যকরী পদক্ষেপ দাবি করেছেন স্থানীয় এলাকাবাসী ও পথচারীরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক নেই

নবীনগরে সংস্কারহীন সড়কে খাদের খাদে অটোরিকশা: চরম দুর্ভোগে এলাকাবাসী

আপডেট সময় ১০:১০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬