নরসিংদী সদর উপজেলার বিভিন্ন এলাকায় চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার।গত সোমবার (৭ সেপ্টেম্বর) তিনি উপজেলার বিভিন্ন এলাকায় চলমান কয়েকটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি, কাজের গুণগত মান এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ করেন ইউএনও।
পরিদর্শনকালে তিনি প্রকল্পসংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং উন্নয়নকাজ নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ মান বজায় রেখে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় নরসিংদী সদর উপজেলা প্রকৌশলী সৈয়দ রেজাউল হক, সংশ্লিষ্ট ঠিকাদার ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজের অগ্রগতি ও গুণগত মান নিশ্চিত করতে নিয়মিতভাবে এসব প্রকল্প পরিদর্শন করা হচ্ছে। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে নির্ধারিত সময়সীমা ও সংশ্লিষ্ট নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করছে উপজেলা প্রশাসন।

স্টাফ রিপোর্টার 





















