ময়মনসিংহ , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্যুরিস্ট ক্লাব অব সিলেটের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন ইউজিসি সদস্যের বাউবির রংপুর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন, কর্মকর্তা—কর্মচারীদের সঙ্গে মতবিনিময় পঞ্চগড়ে গোপন ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, গ্রেপ্তার ২ নিয়ামতপুর পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানি ও অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ নেত্রকোণায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ শুরু বন্যহাতিকে পর্যটনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী পঞ্চগড়ে ‘বাবুই নারী উদ্যোক্তা হাট’ উদ্বোধন, ঘুরে দেখলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ শেরপুরে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুকে ফুলেল শুভেচ্ছায় বরণ সাজেকে দুপুর থেকে শুরু হচ্ছে ৪৮ ঘণ্টার সড়ক অবরোধ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক হিরা !
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ইউজিসি সদস্যের বাউবির রংপুর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন, কর্মকর্তা—কর্মচারীদের সঙ্গে মতবিনিময়

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) রংপুর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল-মামুন। এ সময় তিনি কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।গত শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভার আগে প্রধান অতিথি অধ্যাপক ড. আব্দুল্লাহ আল-মামুন রংপুর আঞ্চলিক কেন্দ্রের অবকাঠামো ও শিক্ষার্থীসেবার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরে কেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত সভায় তিনি বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আব্দুল্লাহ আল-মামুন বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দূরশিক্ষণের মাধ্যমে সারা দেশে শিক্ষার আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রংপুর আঞ্চলিক কেন্দ্রের অবকাঠামো, প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষার্থীসেবার সার্বিক ব্যবস্থা পরিদর্শন করে তিনি সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, সবার জন্য কর্মমুখী, গণমুখী ও জীবনব্যাপী শিক্ষা নিশ্চিত করতে বাউবির কর্মকর্তা-কর্মচারীদের নিরলস প্রচেষ্টা প্রশংসনীয়। উত্তরাঞ্চলের মানুষের জন্য শিক্ষার সুযোগ ও সেবার মান আরও সম্প্রসারণ করা প্রয়োজন। ভবিষ্যতে ইউজিসি ও বাউবির যৌথ উদ্যোগ ও সহযোগিতায় এ অঞ্চলের মানুষের কাছে উন্নত ও মানসম্মত শিক্ষা আরও সহজলভ্য হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার টিএম আহমেদ হুসেইন।
বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম বলেন, রংপুর অঞ্চলের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত শিক্ষার সুফল নিশ্চিত করতে মানসম্মত সেবা অব্যাহত রাখতে হবে। সব বাধা অতিক্রম করে শিক্ষার্থীদের দোরগোড়ায় নিরবচ্ছিন্ন ও উন্নত সেবা পৌঁছে দেওয়াই বাউবির মূল লক্ষ্য।

রংপুর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মো. ওয়াহিদুজ্জামান আহমেদের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন কেন্দ্রের হিসাব বিভাগের যুগ্ম পরিচালক মো. আজিজার রহমান।
সভাপতির বক্তব্যে মো. ওয়াহিদুজ্জামান আহমেদ বলেন, বাউবির মূল লক্ষ্য—সবার জন্য উন্মুক্ত, কর্মমুখী, গণমুখী ও জীবনব্যাপী শিক্ষা নিশ্চিত করা। এ লক্ষ্য বাস্তবায়নে প্রতিটি মানুষের দোরগোড়ায় শিক্ষাসেবা পৌঁছে দিতে তাঁরা নিরলসভাবে কাজ করছেন।

অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে রংপুর আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন আটটি উপ-আঞ্চলিক কেন্দ্রের অবকাঠামোগত চিত্র ও সার্বিক তথ্য প্রধান অতিথির সামনে উপস্থাপন করা হয়। মতবিনিময় সভায় রংপুর আঞ্চলিক কেন্দ্রের সব কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্যুরিস্ট ক্লাব অব সিলেটের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন

ইউজিসি সদস্যের বাউবির রংপুর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন, কর্মকর্তা—কর্মচারীদের সঙ্গে মতবিনিময়

আপডেট সময় ১০:২৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬