ময়মনসিংহ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামালপুরে মোবাইল কোর্টের অভিযান, তিন মামলায় ৬ হাজার ২০০ টাকা জরিমানা ময়মনসিংহে সাক্ষরতা ও কর্মদক্ষতা উন্নয়ন এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় তরুণদের প্রশিক্ষণ উদ্বোধন গাজীপুর গার্মেন্টস শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে মৃত্যুর সংবাদ গুজব: জেলা পুলিশ ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতার দুই ম্যাচ অনুষ্ঠিত, কোয়ার্টার ফাইনালে হালুয়াঘাট ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ডেঙ্গু প্রতিরোধে নেত্রকোণায় সচেতনতামূলক র‍্যালি ও প্রচারপত্র বিতরণ খুলনার আঠারোবাঁকী নদী থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার আলিফ ফকির হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন অনুস্ঠিত শিবগঞ্জে এসআরবির অভিযানে কফ রিলিফ, ফায়ারডিল ও বিদেশি মদ উদ্ধার ডুমুরিয়ায় জলাবদ্ধতা দূর ও উৎপাদন বৃদ্ধিতে ইজিপিপি কমিটির সভা: “কাজের মান ও স্বচ্ছতায় কোনো ছাড় দেওয়া হবে না” পূর্বধলায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি, সনদপত্র ও গাছের চারা বিতরণ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ডেঙ্গু প্রতিরোধে নেত্রকোণায় সচেতনতামূলক র‍্যালি ও প্রচারপত্র বিতরণ

‘প্রতিকারের চেয়ে প্রতিরোধ শ্রেয়’—এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও প্রচারপত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।গত সোমবার (২ নভেম্বর) সকাল সোয়া ১১টার দিকে নেত্রকোণা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চারু ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নেত্রকোণা পৌরসভার প্রশাসক এ কে এম আব্দুল্লাহ বিন রশীদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও(মনিজা খাতুন এবং চারু ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গৌরাঙ্গ চন্দ্র দাসসহ অন্যান্য অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। পরে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয় এবং সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক প্রচারপত্র বিতরণ করা হয়।

আয়োজকরা বলেন, ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তুলতে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিকভাবে সবাইকে সম্মিলিত উদ্যোগ নিতে হবে। নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে মোবাইল কোর্টের অভিযান, তিন মামলায় ৬ হাজার ২০০ টাকা জরিমানা

ডেঙ্গু প্রতিরোধে নেত্রকোণায় সচেতনতামূলক র‍্যালি ও প্রচারপত্র বিতরণ

আপডেট সময় ১০:০২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬