ময়মনসিংহ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামালপুরে মোবাইল কোর্টের অভিযান, তিন মামলায় ৬ হাজার ২০০ টাকা জরিমানা ময়মনসিংহে সাক্ষরতা ও কর্মদক্ষতা উন্নয়ন এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় তরুণদের প্রশিক্ষণ উদ্বোধন গাজীপুর গার্মেন্টস শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে মৃত্যুর সংবাদ গুজব: জেলা পুলিশ ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতার দুই ম্যাচ অনুষ্ঠিত, কোয়ার্টার ফাইনালে হালুয়াঘাট ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ডেঙ্গু প্রতিরোধে নেত্রকোণায় সচেতনতামূলক র‍্যালি ও প্রচারপত্র বিতরণ খুলনার আঠারোবাঁকী নদী থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার আলিফ ফকির হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন অনুস্ঠিত শিবগঞ্জে এসআরবির অভিযানে কফ রিলিফ, ফায়ারডিল ও বিদেশি মদ উদ্ধার ডুমুরিয়ায় জলাবদ্ধতা দূর ও উৎপাদন বৃদ্ধিতে ইজিপিপি কমিটির সভা: “কাজের মান ও স্বচ্ছতায় কোনো ছাড় দেওয়া হবে না” পূর্বধলায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি, সনদপত্র ও গাছের চারা বিতরণ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতার দুই ম্যাচ অনুষ্ঠিত, কোয়ার্টার ফাইনালে হালুয়াঘাট ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল

“যুক্তিতে মুক্তি—সত্যের জয়, বিতর্কে গড়ি আগামীর পরিচয়” প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এর রাউন্ড অব সিক্সটিনের দুটি জমজমাট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (২ নভেম্বর ২০২৬) গভঃ ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতার প্রথম ম্যাচে মুখোমুখি হয় হালুয়াঘাট উপজেলা ও ধোবাউড়া উপজেলা। দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে গৌরীপুর উপজেলা ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব আসাদুজ্জামান।

প্রথম ম্যাচের বিতর্কের বিষয় ছিল, “শিক্ষার্থীদের মানবিক ও শারীরিক বিকাশে খেলাধুলা পরীক্ষার ফলাফলের মতোই গুরুত্বপূর্ণ।” দ্বিতীয় ম্যাচের বিষয় ছিল, “অতিরিক্ত প্রযুক্তিনির্ভরতাই শিক্ষার্থীদের স্বাভাবিক সৃজনশীলতাকে বিনষ্ট করছে।”

উভয় ম্যাচেই প্রতিযোগী দলগুলোর যুক্তিনির্ভর বক্তব্য, তথ্যসমৃদ্ধ উপস্থাপনা, ক্ষুরধার পাল্টা যুক্তি এবং তাৎক্ষণিক বুদ্ধিমত্তার প্রকাশে পুরো অডিটোরিয়াম প্রাণবন্ত হয়ে ওঠে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিতর্ক শেষে প্রথম ম্যাচে হালুয়াঘাট উপজেলা এবং দ্বিতীয় ম্যাচে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল বিজয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীর জন্য জেলা প্রশাসন, ময়মনসিংহের পক্ষ থেকে আকর্ষণীয় উপহারের ব্যবস্থা করা হয়। এতে শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও আনন্দময় ও স্মরণীয় হয়ে ওঠে।

এদিকে, আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় প্রিমিয়ার আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে রাউন্ড অব সিক্সটিনের আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা উপভোগ করতে সর্বস্তরের মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে মোবাইল কোর্টের অভিযান, তিন মামলায় ৬ হাজার ২০০ টাকা জরিমানা

ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতার দুই ম্যাচ অনুষ্ঠিত, কোয়ার্টার ফাইনালে হালুয়াঘাট ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল

আপডেট সময় ১০:১০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬