টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে গত বুধবার (২৫ নভেম্বর ২০২৬) নিয়মিত সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সেবাপ্রার্থীরা তাঁদের নানা সমস্যা, অভিযোগ ও আবেদন তুলে ধরেন। এদিন গণশুনানিতে মোট ৩০টি আবেদন গ্রহণ করা হয়।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, টাঙ্গাইল জনাব আবু সাঈদ সেবাপ্রার্থীদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন। তাঁদের উত্থাপিত সমস্যা ও অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। আবেদনগুলো যথাযথভাবে পর্যালোচনা করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ এবং সেবাপ্রার্থীদের সমস্যার দ্রুত ও কার্যকর প্রতিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
গণশুনানি সাধারণ মানুষের সমস্যা, অভিযোগ ও প্রত্যাশা সরাসরি জানার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এর মাধ্যমে নাগরিকদের সঙ্গে প্রশাসনের সরাসরি যোগাযোগ বৃদ্ধি, সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুযোগ সৃষ্টি হয়।
জনসাধারণের কথা শোনা, তাঁদের সমস্যা সমাধানে পাশে থাকা এবং সহজ, দ্রুত ও জনবান্ধব সেবা নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসন, টাঙ্গাইলের নিয়মিত গণশুনানি কার্যক্রম অব্যাহত রয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি 


















