বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৬ষ্ঠ সমাবর্তন ২০২৭ সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে গঠিত সাংগঠনিক কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (২৫ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ উপাচার্যের দপ্তরের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। সভায় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম (ভার্চুয়ালি সংযুক্ত), ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম এবং কমিটির সদস্য-সচিব ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার টি এম আহমেদ হুসেইন উপস্থিত ছিলেন।
এছাড়া বিভিন্ন স্কুলের ডিন, বিভাগ ও দপ্তরের পরিচালকবৃন্দ সভায় অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের সকল আঞ্চলিক কেন্দ্রের পরিচালকগণও ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন।সভায় ৬ষ্ঠ সমাবর্তন সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম এবং সমাবর্তন আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সমাবর্তনকে সফল করতে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমাবর্তন আয়োজনের প্রস্তুতি কার্যক্রম আরও সমন্বিত ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

স্টাফ রিপোর্টার 


















