ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে জেলাভিত্তিক কর্মসূচি শুরু আজ

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ১১:০২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে
আজ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি শুরু করেছে। এই কর্মসূচি ৮ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত সারা দেশে চালানো হবে। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে এই তথ্য জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সেলের সম্পাদক জাহিদ আহসান।

প্রথম দিন, ৮ জানুয়ারি, ময়মনসিংহ মহানগর, খুলনা মহানগর, কুমিল্লা জেলা, নরসিংদী, বরিশাল জেলা, চট্টগ্রাম জেলা, রংপুর জেলা, রাজশাহী জেলা, সিলেট জেলা এবং চাঁপাইনবাবগঞ্জে লিফলেট বিতরণ ও জনসংযোগ চালানো হবে।

১২ জানুয়ারি সিলেট মহানগর, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, পিরোজপুরসহ অন্যান্য জেলা এবং ১৩ জানুয়ারি রাজশাহী মহানগর, বরগুনা, বান্দরবানসহ আরও কিছু জেলায় এই কার্যক্রম চলবে। ১৪ জানুয়ারি নারায়ণগঞ্জ, শেরপুর, কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় কর্মসূচির শেষ দিন পালিত হবে।

‘জুলাই ঘোষণাপত্র’ সম্পর্কে জনগণকে সচেতন করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। এর মাধ্যমে জনসাধারণের মধ্যে বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা তৈরির পাশাপাশি সামাজিক পরিবর্তনের আহ্বান জানানো হবে।

গত ৪ জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ নিয়ে সারাদেশে লিফলেট বিতরণ, সমাবেশ ও জনসংযোগ কর্মসূচির ঘোষণা দিয়েছিল। তারই ধারাবাহিকতায় এই ৭ দিনের কর্মসূচি শুরু হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে জেলাভিত্তিক কর্মসূচি শুরু আজ

আপডেট সময় ১১:০২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫