ময়মনসিংহ , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার জানিয়েছেন কৃষিমন্ত্রী ভবিষ্যতে যেন মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি না হয় জানিয়েছেন সারজিস আলম ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে যাত্রা শুরু করেছে সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী যেকোনো স্থানে দায়িত্ব পালনে ডিসিদের প্রস্তুত থাকতে : প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলায় চার্জশিট দাখিল শ্রীবরদীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত ওরা সাংবাদিক না – ওরা রাজনৈতিক দালাল ​জয়-পলকের বিরুদ্ধে ষষ্ঠ সাক্ষীর জবানবন্দি আজ, প্রস্তুতি সম্পন্ন ট্রাইব্যুনালে প্রধানমন্ত্রী দীর্ঘ ২২ বছর পর চাঁদপুর যাচ্ছেন অনিয়মের অভিযোগে ভোট বাতিল: পশ্চিমবঙ্গের বেশ কিছু কেন্দ্রে ২১ মে আবার ভোটগ্রহণ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ সিলেটে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

প্রশাসনিক হয়রানি ও চাঁদাবাজির প্রতিবাদে সিলেটে অনির্দিষ্টকালের জন্য সব পেট্রোল পাম্পে তেল ও সিএনজি বিক্রি বন্ধ ঘোষণা করেছেন ব্যবসায়ীরা।

গত বৃহস্পতিবার (০২ এপ্রিল) রাত ১২টার দিকে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে এই কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সেক্রেটারি হুমায়ূন আহমেদ অভিযোগ করেন, পাম্প মালিকরা দীর্ঘদিন ধরে প্রশাসনের পক্ষ থেকে জরিমানার আড়ালে চাঁদাবাজির শিকার হচ্ছেন। তাদের দীর্ঘদিনের দাবি-দাওয়া বারবার উপেক্ষিত হওয়ায় এবং পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় তারা বাধ্য হয়ে এই কর্মসূচিতে গিয়েছেন।

এ বিষয়ে সরকারি বা সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের কাছ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জ্বালানি সরবরাহ বন্ধ থাকায় সাধারণ মানুষ ও পরিবহন শ্রমিকদের মধ্যে চরম ভোগান্তি তৈরি হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার জানিয়েছেন কৃষিমন্ত্রী

অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ সিলেটে

আপডেট সময় ০৯:১৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬