গত শনিবার (০২ মে ২০২৬) বিকালে শেরপুরের শ্রীবরদী উপজেলার আয়েশা আইন উদ্দিন মহিলা কলেজ মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক/বালিকা) ২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহমুদুল হক রুবেল, মাননীয় সংসদ সদস্য, শেরপুর-৩ (১৪৫) আসন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিজ মনীষা আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার, শ্রীবরদী।
খেলায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শ্রীবরদী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব, যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক, স্থানীয় সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। খেলাটি শিশুদের ক্রীড়া মনোভাব, শৃঙ্খলা ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অতিথিরা তাদের বক্তব্যে উল্লেখ করেন।
শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয়।

জেলা প্রতিনিধি, শেরপুর 





















